প্যারিস, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফ্রান্সে একটি নাইটক্লাবের বাইরে এক বন্দুকধারীর গুলিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন । আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার ভোররাত তিনটায় ফ্রান্সের উত্তরাঞ্চলীয় শহর লিল্লে’য় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও দমকল কর্মীরা জানিয়েছেন।
এক ব্যক্তিকে ক্লাবে প্রবেশ করতে না দেওয়া সে চলে যায়। কিছুক্ষণ পর একটি বন্দুক নিয়ে সে ফিরে আসে। এসেই ক্লাবটি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
হামলাকারীর খোঁজে আশপাশে তল্লাশী চালাচ্ছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৩০০ ঘ.
bdnews24