২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত মহাসাগরে ডুবে যাওয়া নৌকা থেকে ১২৫ জন উদ্ধার

ভারত মহাসাগরে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার ক্রিসমাস দ্বীপের মধ্যবর্তী এলাকায় ডুবে যাওয়া নৌকার অন্ততপক্ষে ১২৫ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একটি লাশও উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2012, 07:21 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত মহাসাগরে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার ক্রিসমাস দ্বীপের মধ্যবর্তী এলাকায় ডুবে যাওয়া নৌকার অন্ততপক্ষে ১২৫ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একটি লাশও উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের উদ্ধার করা হয় বলে বিবিসি জানায়। অস্ট্রেলিয়ার কর্মকর্তারা জানান, উদ্ধারকৃতদের জাহাজে তোলা হয়েছে। ঘটনাস্থলে নৌবাহিনীর দুটি জাহাজ ও একটি বিমান রয়েছে। বুধবার নারী ও শিশুসহ প্রায় দেড়শ’ শরণার্থী নিয়ে নৌকাটি ডুবে যায়। গত সপ্তায় ঠিক একই স্থানে প্রায় ২শ’ যাত্রী নিয়ে অপর একটি নৌকা ডুবে যায়। ওই ঘটনায় ৯০ জনের মৃত্যু হয়। অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিম উপকূলে অবস্থিত ক্রিসমাস দ্বীপ। অস্ট্রেলিয়ায় অবৈধভাবে প্রবেশ করতে আগ্রহী শরণার্থীরা এ পথকেই বেশি ব্যবহার করে। গত সপ্তাহের ঘটনায় অস্ট্রেলিয়ার শরণার্থী নীতির অচলাবস্থা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। মানবপাচারকে নিরুৎসাহিত করতে মালয়েশিয়ার সঙ্গে শরণার্থী বিনিময় চুক্তি নবায়নের আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়ার সরকার। তবে এর বিরোধিতা করছে বিরোধী দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩১৩ ঘ.