২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রক্তক্ষয়ী সংঘর্ষে ইসলামপন্থী বিদ্রোহীদের দখলে মালির শহর

তুয়ারেগ নেতৃত্বাধীন বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের পর মঙ্গলবার মালির গাও শহর দখলে নিয়েছে দেশটির উত্তরাঞ্চলের ইসলামপন্থী বিদ্রোহীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2012, 08:28 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

মালি, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তুয়ারেগ নেতৃত্বাধীন বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের পর মঙ্গলবার মালির গাও শহর দখলে নিয়েছে দেশটির উত্তরাঞ্চলের ইসলামপন্থী বিদ্রোহীরা। সংঘর্ষে অন্ততপক্ষে ২০জন নিহত ও তুয়ারেগ নেতৃত্বাধীন আন্দোলনের রাজনৈতিক এক নেতার আহত হওয়ার খবর পাওয়া গেছে। তুয়ারেগ ন্যাশনাল মুভমেন্ট ফর দ্য লিবারেশন অব আজাদ (এমএনএলএ)’র মুখপাত্র জানান, সংঘর্ষে বিলাল আগ শেরিফ আহত হয়েছেন। তবে তিনি আশঙ্কামুক্ত এবং চিকিৎসার জন্য পার্শ্ববর্তী একটি দেশে পাঠানো হয়েছে তাকে। সোমবার স্থানীয় এক কর্মকর্তার হত্যাকে কেন্দ্র করে এ বিদ্রোহের শুরু হয়। স্থানীয় অধিবাসীরা জানায়, তুয়ারেগ বাহিনীর সদর দপ্তরসহ তাদের নিয়ন্ত্রণে থাকা ভবনগুলো দখলে নিয়েছে আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট ইসলামপন্থী বিদ্রোহীরা। সংঘর্ষে ভারি অস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও জানায় তারা। সরকারকে উৎখাতের পর গত মার্চ মাসে ইসলামপন্থী ও এমএনএলএ একসঙ্গে মালির উত্তরাঞ্চল দখলে এগোয়। গত ২২ মার্চ অভ্যুত্থানের পর বিদ্রোহীরা দখল নেওয়ায় মালির উত্তরাঞ্চল থেকে ৩ লাখেরও বেশি মানুষ পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪২৩ ঘ.