২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান থেকে তেল আমদানি বন্ধের ঘোষণা দ. কোরিয়ার

ইরানের অপরিশোধিত তেল আমদানি বন্ধের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। ইরানি তেলের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার ফলে আগামী ১ জুলাই থেকে দেশটি থেকে আর তেল নেবে না দক্ষিণ কোরিয়া। এরফলে ইরান প্রথমবারের মতো এশিয়ায় গুরুত্বপূর্ণ এক তেল ক্রেতাকে হারালো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2012, 03:12 AM

Updated : 24 Aug 2022, 11:37 AM

সিউল, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের অপরিশোধিত তেল আমদানি বন্ধের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। ইরানি তেলের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার ফলে আগামী ১ জুলাই থেকে দেশটি থেকে আর তেল নেবে না দক্ষিণ কোরিয়া। এরফলে ইরান প্রথমবারের মতো এশিয়ায় গুরুত্বপূর্ণ এক তেল ক্রেতাকে হারালো। দক্ষিণ কোরিয়ার অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, “ইরান থেকে তেল আমদারি স্থগিত করেছে দক্ষিণ কোরিয়া। ইইউ ইরান থেকে তেল আমদানি ও এ ক্ষেত্রে বীমা স্থগিত করায় আগামী ১ জুলাই থেকে তেল আমদানি বন্ধ করে দেওয়া হচ্ছে।” বিবৃতিতে আরো বলা হয়, ইরানি তেল আমদানি বন্ধ করে দেওয়া হলেও সরকারিভাবে আভ্যন্তরীণ কলকারখানা এবং অন্যান্য অর্থকরী প্রতিষ্ঠান এমন কি ইরানে দেশের রফতানি এসব ক্ষেত্রে যে প্রভাব পড়বে সরকার তা কাটিয়ে উঠতে সর্বাত্মক সহযোগিতা করবে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন অভিযোগ করছে, ইরান পরমানু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। কিন্তু ইরান বার বার এ অভিযোগ অস্বীকার করে তাদের পরমানু কর্মসূচিতে শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে পরিচালিত হচ্ছে বলে দাবি করছে। ইইউভুক্ত সরকারগুলো সোমবার আনুষ্ঠানিকভাবে ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা অনুমোদন করেছে যা ১ জুলাই থেকে কার্যকর হবে। পাশাপাশি তারা ইরানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে, আন্তর্জাতিক স¤প্রদায়ের দাবি অনুযায়ী পরমানু কর্মসূচি গুটিয়ে না আনলে আরো চাপ চাপিয়ে দেওয়া হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৮৫৮ ঘ.