২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান কূটনীতিকদের হয়রানি করছে: যুক্তরাষ্ট্র

পাকিস্তানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের হয়রানি করে তাদের কাজে বিঘœ ঘটাচ্ছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2012, 04:18 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের হয়রানি করে তাদের কাজে বিঘœ ঘটাচ্ছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রবিভাগের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালে মার্কিন কূটনীতিকদের কাজে পাকিস্তানি কর্মকর্তাদের বাধা সৃষ্টি করার প্রবণতা বেড়েছে। বিবিসি এ খবর দিয়েছে। পাকিস্তানে গোপন অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যার ঘটনা এবং পাকিস্তান সীমান্তে ন্যাটো হামলায় ২৪ সেনা নিহতের ঘটনার পর দু দেশের সম্পর্কের অবনতি ঘটেছে। যুক্তরাষ্ট্র পাকিস্তানে সামরিক সহযোগিতা বন্ধ করায় সম্পর্ক আরো জটিল আকার ধারণ করেছে। মার্কিন পররাষ্ট্রবিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে মার্কিন কর্মকর্তাদের কাজে হস্তক্ষেপ এবং তাদেরকে হয়রানি করার ঘটনা বেড়ে গেছে। ফলে তাদের মিশন বাধাগ্রস্ত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১৬ঘ.