২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে দাবানল, ঘর ছাড়া ৮ হাজার মানুষ

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় উটাহ রাজ্যে ছড়িয়ে পড়া দাবানলের কারণে শুক্রবার ওই অঞ্চলের প্রায় ৮ হাজার মানুষ বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2012, 11:35 AM

Updated : 24 Aug 2022, 11:36 AM

সল্ট লেক সিটি, উটাহ, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় উটাহ রাজ্যে ছড়িয়ে পড়া দাবানলের কারণে শুক্রবার ওই অঞ্চলের প্রায় ৮ হাজার মানুষ বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছে। টার্গেট শুটাররা শুকনো তৃণভূমিতে গুলি চালানোর পর সেখানে আগুন ধরে যায় বলে ধারণা করা হচ্ছে। এর পর প্রবল বাতাসে ওই আগুন নিকটবর্তী বিস্ফোরক কারখানার দিকে এগুতে থাকলে সেখানকার অধিবাসীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে সরে যায়। সল্ট লেক সিটি থেকে ৪০ মাইল দক্ষিণে ৬ বর্গমাইল জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। আবহাওয়াবিদরা তাদের পূর্বাভাসে জানিয়েছে,সপ্তাহান্ত জুড়ে ওই এলাকায় প্রবল বাতাস থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার অগ্নি নির্বাপন কর্মকর্তারা আরো বিমান ও বাড়তি উদ্ধারকর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭২১ঘ.