ইরাকে বোমা বিস্ফোরণে নিহত ১৩
ইরাকের রাজধানী বাগদাদের একটি বাজারে রাস্তার ধারে পেতে রাখা দুইটি বোমা বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১'শ জন।
বাগদাদ, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইরাকের রাজধানী বাগদাদের একটি বাজারে রাস্তার ধারে পেতে রাখা দুইটি বোমা বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১'শ জন।
চলতি মাসে এটি শিয়াদের লক্ষ্য করে সর্বশেষ হামলা। এর আগে চলতি মাসে শিয়াদের লক্ষ্য করে চালানো বেশ কয়েকটি হামলায় ১৩০ জন নিহত হয়।
গত ডিসেম্বরে ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর থেকে দেশটির শিয়া, সুন্নি ও কুর্দিদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব ছড়িয়ে পড়ে।
বাগদাদের শহরতলীর শিয়া এলাকা হুসেইনিয়া বাজারে প্রথম বোমার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে হতাহতদের সরিয়ে নেওয়ার সময় দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয়।
আর একটি ঘটনায় শুক্রবার সকালে একটি দ্রুতগামী গাড়ি থেকে একটি পুলিশী তল্লাশি চৌকিতে সাইলেন্সার লাগানো আগ্নেয়াস্ত্রের দিয়ে গুলিবর্ষণ করা হয়। এতে তিন পুলিশ নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭১৯ঘ.
