২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বান্ধবীর সঙ্গে ছাড়াছাড়ির ঘোষণা জনি ডেপের

দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে ছাড়াছাড়ির ঘোষণা দিয়েছেন ক্যাপ্টেন জ্যাক স্পেরোখ্যাত হলিউডের অভিনেতা জনি ডেপ। ১৪ বছর ফরাসি সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী ভ্যানেসা প্যারাডিসের সঙ্গে থাকার পর স¤প্রতি এই সিদ্ধান্তের কথা জানালেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2012, 04:52 AM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে ছাড়াছাড়ির ঘোষণা দিয়েছেন ক্যাপ্টেন জ্যাক স্পেরোখ্যাত হলিউডের অভিনেতা জনি ডেপ। ১৪ বছর ফরাসি সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী ভ্যানেসা প্যারাডিসের সঙ্গে থাকার পর স¤প্রতি এই সিদ্ধান্তের কথা জানালেন তিনি। এর আগে একটি সংবাদপত্র এই তারকা জুটির মধ্যে ভাঙ্গন দেখা দিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করলে তা অস্বীকার করেন ডেপ। সুপার মডেল কেট মসের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর ১৯৯৮ সাল থেকে প্যারাডিস ও ডেপ একসঙ্গে ছিলেন। বর্তমানে জনি ডেপের বয়স ৪৯ এবং ভ্যানেসা প্যারাডিসের বয়স ৩৯। ডেপের প্রচার কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, “জনি ডেপ ও ভ্যানেসা প্যারাডিস সমঝোতার ভিত্তিতে পৃথক হয়ে গেছেন। দয়া করে তাদের এবং তাদের সন্তানদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধা রাখবেন।” লিলি রোজ (১৩) ও জ্যাক (৯) নামে এই তারকা জুটির দু’টি সন্তান রয়েছে। পরিচালক রোমান পোলানস্কির ‘দ্য নাইনথ গেট’ এ অভিনয় করার সময় প্যারাডিসের সঙ্গে পরিচয় হয় ডেপের। এই জুটি কখনো বিয়ে করেননি। অবশ্য ১৯৮৩ সালে জনি ডেপ লরি অ্যানে অ্যালিসনকে বিয়ে করেছিলেন। সেই বিয়ে মাত্র দুই বছর টিকেছিল। গত শতকের নব্বইয়ের দশকে উইনোনা রাইডারের সঙ্গেও ডেপের প্রেমের সম্পর্ক ছিল। ১৯৮০ দশকে ২১ জাম্প স্ট্রিট টেলিভিশন ধারাবাহিকের মধ্যদিয়ে জনপ্রিয়তা পান ডেপ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৪২ ঘ.