২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দল ভাঙার চেষ্টা করছেন প্রণব: তৃণমূল কংগ্রেস

ভারতের প্রেসিডেন্ট পদে ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) প্রার্থী ও অর্থমন্ত্রী প্রণব মুখার্জি তাদের দলে ভাঙন ধরানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2012, 03:46 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

কলকাতা,জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের প্রেসিডেন্ট পদে ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) প্রার্থী ও অর্থমন্ত্রী প্রণব মুখার্জি তাদের দলে ভাঙন ধরানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের এমপি কবির সুমনকেতার পক্ষে সমর্থন বাড়ানোর চেষ্টা করতে আহ্বান জানান পশ্চিমবঙ্গের সন্তান প্রণব। এর পরইপ্রণব দলে ভাঙনের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। বুধবার হিন্দুস্তান টাইমসের এক খবরে এ কথা বলা হয়। পশ্চিমবঙ্গের গ্রামীণ উন্নয়নমন্ত্রী এবং তৃণমূল নেতা সুব্রত মুখার্জি বলেন, “প্রণব যা করেছেন তা অনৈতিক। তিনি তৃণমূল ভাঙার চেষ্টা করছেন।প্রণব ও সুমন উভয়েই নীতিহীন রাজনীতির ওস্তাদ।” তৃণমূলের আরেক এমপি ও’ব্রিয়েন এক টুইটে বলেন, “প্রণব মুখার্জি সরাসরি তৃণমূল কংগ্রেসে’র এক এমপি’র কাছে সমর্থন চেয়েছেন। রাজনৈতিকভাবে কি এটা নৈতিক? বা তৃণমূল কংগ্রেসকে ভাঙার চেষ্টা করা?” বুধবারপ্রণব মুখোপাধ্যায়কে ভারতের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ‘সবচেয়ে যোগ্য ব্যক্তি’ মন্তব্য করেতার পক্ষে সমর্থন চান সুমন। লোকসভার সদস্য ও জনপ্রিয় গায়ক কবির সুমনের সঙ্গে বর্তমানে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির সম্পর্ক ভাল যাচ্ছে না। ওদিকে,প্রণব মুখার্জির প্রার্থিতার তীব্র বিরোধিতা করছেতৃণমূল কংগ্রেস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/এএইচ/১৩১৫ ঘ.