২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ৮০

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় দুটি শহরে সহিংসতায় সোমবার থেকে অন্তত ৮০ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2012, 11:44 AM

Updated : 24 Aug 2022, 11:35 AM

কাদুনা/আবুজা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় দুটি শহরে সহিংসতায় সোমবার থেকে অন্তত ৮০ জন নিহত হয়েছে। সরকারের বিরুদ্ধে ইসলামিক দল বোকো হারামের চালানো সহিংসতায় এতজনের মৃত্যুর কথা বুধবার জানিয়েছে পুলিশ এবং রেডক্রস। মঙ্গলবার সারাদিনই উত্তরপূর্বাঞ্চলের প্রত্যন্ত দামাতুরু এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বোকো হারাম বিদ্রোহীদের বন্দুকযুদ্ধ হয়েছে। ইয়োবে রাজ্যের পুলিশ প্রধান বলেন, ৪০ জন নিহত হয়েছে। এর মধ্যে ৩৪ জন বিদ্রোহী এবং ৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। একইদিনে উত্তরাঞ্চলীয় কাদুনা শহরে মুসলিম ও খ্রিস্টানদের মধ্যে পৃথক আরেকটি সহিংসতার ঘটনায় নিহত হয়েছে ৪০ জন। আহত হয়েছে ৬২ জন। দু দিন আগে তিনটি গীর্জায় বোমা হামলার জেরে দুপক্ষের মধ্যে এ সহিংসতা হয়েছে। নাইজেরিয়ার স্থানীয় রেডক্রস কর্মকর্তা আওয়াল সানি একথা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৩৯ঘ.