২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গিলানির পথ পরিক্রমা

পাকিস্তানের রাজনীতিতে সুচতুর ও দৃঢ়চেতা প্রধানমন্ত্রী হিসাবে নিজেকে প্রমাণ করেছেন ইউসুফ রাজা গিলানি। ক্ষমতা আঁকড়ে থাকতে তিনি তার সমালোচক এবং এমনকি আদালতকেও তোয়াক্কা করেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2012, 01:54 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

পাকিস্তানের রাজনীতিতে সুচতুর ও দৃঢ়চেতা প্রধানমন্ত্রী হিসাবে নিজেকে প্রমাণ করেছেন ইউসুফ রাজা গিলানি। ক্ষমতা আঁকড়ে থাকতে তিনি তার সমালোচক এবং এমনকি আদালতকেও তোয়াক্কা করেননি। প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির দুর্নীতি মামলা নতুন করে শুরু করার আদালতের আদেশ তিনি উপেক্ষা করেছেন। এ অপরাধে আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পরও প্রধানমন্ত্রীত্ব ছাড়তে তিনি ছিলেন নারাজ। কিন্তু এখন প্রধানমন্ত্রী পদে তাকে অযোগ্য ঘোষণার সুপ্রিম কোর্টের রায়ে কার্যত তার সেই অটল অবস্থানের ইতি ঘটল বলেই মনে করা হচ্ছে। পাকিস্তানের ১৭তম প্রধানমন্ত্রী হিসেবে ২০০৮ সালের ২৫ মার্চ ক্ষমতায় আসেন গিলানি। পাকিস্তানের ইতিহাসে তিনিই দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী। পাঞ্জাবের দক্ষিণাঞ্চলের এ নেতা প্রধানমন্ত্রী হওয়ার আগে দীর্ঘদিন ধরে জাতীয় পরিষদের স্পিকার ও কেন্দ্রিয়মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। শৈশব ও শিক্ষা: ১৯৫২ সালের ৯ জুন মুলতানের একটি প্রভাবশালী পরিবারে জন্ম গিলানির। বাবা মাখদুম আলামদার হুসাইন গিলানিও রাজনীতিবিদ ছিলেন। পাকিস্তানে আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মুলতানের একটি মিশনারী স্কুলে তার শিক্ষা জীবনের শুরু। মাধ্যমিক পড়েন পাকিস্তানের বিখ্যাত আইচিসন কলেজে। সরকারি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে ¯œøাতক শেষ করেন। আর ¯œাতকোত্তর ডিগ্রি নেন পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায়। রাজনৈতিক জীবন: ১৯৭৮ সালে ইউনাইডেট মুসলিম লিগের কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রাজনীতি শুরু করেন ইউসুফ রাজা গিলানি। ১৯৮৩ সালে দলটির মুলতান জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এর দুই বছর পাকিস্তানে অনুষ্ঠিত পার্লামেন্ট সদস্য নির্বাচিত হলে জিয়া-উল-হক তাকে প্রথমে গৃহ ও শ্রম বিষয়ক মন্ত্রী এবং পরে রেল মন্ত্রী পদে নিযুক্ত করেন। পাকিস্তান মুসলিম লীগের সঙ্গে মত বিরোধের কারণে ১৯৮৮ সালে বেনজির ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) তে যোগ দেন তিনি। পিপিপি থেকে তিনবার পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়ে কেন্দ্রিয় মন্ত্রী ও জাতীয় পরিষদের স্পিকারের দায়িত্ব পালন করেন। পার্লামেন্ট স্পিকারের পদে থাকার সময় অবৈধভাবে সরকারি কর্মচারী নিয়োগ দেয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০০১ সালে পাঁচ বছর কারাভোগ করেন গিলানি। ২০০৮ সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে জয়ী হন তিনি। ২৪ মার্চ প্রধানমন্ত্রী নির্বাচিত হন। প্রধানমন্ত্রী হওয়ার পর অনেকেই ভেবেছিলেন তিনি দীর্ঘদিন এ পদে থাকতে পারবেন না। কিন্তু সে ধারণা ভুল প্রমাণ করেন গিলানি। নিজ যুক্তিতে তার অটল মনোভাব দেখিয়ে আনেকের চোখেই দৃঢ়চেতা ব্যক্তিত্ব হয়ে ওঠেন তিনি। কিন্তু পরবর্তীতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জয়েন্ট চীফ অব স্টাফ এডমিরাল মাইক মুলেনের কাছে পাকিস্তানের পাঠানো গোপন স্মরকলিপি নিয়ে সেনাবাহিনী ও সরকারের মধ্যে অস্বস্তিকর অবস্থায় একের পর এক গুরুতর রাজনৈতিক ঘটনার অবতারণা করেছে। সেনাবাহিনী-সরকার বিরোধের মধ্যে এ বছর জানুয়ারিতে জারদারির দুর্নীতি মামলা নতুন করে শুরু করা নিয়ে বিচারবিভাগের সঙ্গে সরকারের বিরোধে রাজনৈতিক সঙ্কট আরো ঘনীভূত হয়। সুপ্রিম কোর্ট ২ ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে এবং ১৩ ফেব্রুয়ারিতে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। ২৬ এপ্রিলে আদালত গিলানিকে এ মামলায় দোষী সাব্যস্ত করে। পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার ফাহমিদা মির্জা প্রধানমন্ত্রী পদে গিলানিকে অযোগ্য ঘোষণার বিপক্ষে তার সিদ্ধান্ত জানিয়েছিলেন। কিন্তু বিরোধীদলীয় নেতারা তার এ সিদ্ধান্তের বিরোধিতা করলে শেষ পর্যন্ত ১৯ জুন গিলানিকে ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করে সুপ্রিম কোর্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯৫১ঘ.