২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিঃসঙ্গ হৃদরোগীরা বাঁচে কম

একাকী, নিঃসঙ্গ জীবনযাপন করা হৃদরোগীরা বাঁচে কম। পরিবারের সঙ্গে বাস করা হৃদরোগীদের তুলানায় এদের তাড়াতাড়ি মারা যাওয়ার প্রবণতা বেশি। যুক্তরাষ্ট্রের নতুন এক গবেষণায় একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2012, 10:29 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

নিউ ইয়র্ক, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- একাকী, নিঃসঙ্গ জীবনযাপন করা হৃদরোগীরা বাঁচে কম। পরিবারের সঙ্গে বাস করা হৃদরোগীদের তুলানায় এদের তাড়াতাড়ি মারা যাওয়ার প্রবণতা বেশি। যুক্তরাষ্ট্রের নতুন এক গবেষণায় একথা বলা হয়েছে। এক্ষেত্রে ঠিক মতো অষুধ না খাওয়া, সঙ্কটের সময় ডাক্তারের কাছে নেওয়ার মতো কেউ না থাকাকে তাড়াতাড়ি মৃত্যু ঘনিয়ে আসার কারণ বলে মনে করেন বোস্টনের হার্ভাড মেডিকেল স্কুলের গবেষক ডঃ দীপক ভাট। হৃদরোগ আছে বা হওয়ার প্রবল সম্ভবনা আছে এমন ৪৪ হাজার মানুষের ওপর পরিচালিত গবেষণােে ক এ ত্য বেরিয়ে এসেছে। বিশ্বের বিভিন্ন দেশের এসব মানুষের বয়স ৪৫ বা তদুর্ধ্ব। চার বছর ধরে পরিচালিত এ গবেষণায় দেখা গেছে, একাকী বাস করা ৬৫ বছরের কম বয়সী মানুষদের মৃত্যুর হার ৭ দশমিক ৭ শতাংশ। বিপরীতে পরিবারের সঙ্গে বসবাস করা ওই একই বয়সী মানুষদের মৃত্যুর হার মাত্র ৫ দশমিক ৭ শতাংশ। বিষয়টি নিয়ে আগের নানা গবেষণায় মিশ্র সিদ্ধান্ত পাওয়া গেছে। তবে সামাজিক বিচ্ছিন্নতার কারণে হার্ট অ্যাটাক থেকে শুরু করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়তে পারে এমন আভাসও পাওয়া যায় সে সব গবেষণায়। নতুন গবেষণায় নিঃসঙ্গতার কারণে মৃত্যুহার বেশি হওয়ার কারণগুলো সঠিকভাবে শনাক্ত করা না গেলেও দীপক ভাট মনে করেন, বিষয়টির সঙ্গে রোগীর অষুধ ব্যবস্থাপনার ব্যাপারটিও জড়িত। “যে সব রোগীরা একা বাস করতে বাধ্য হন তাদের ওধূুষপত্র শেষ হয়ে গেলে সেগুলো আবার পাওয়ার ক্ষেত্রেও জটিলতা দেখা দিতে পারে। নিঃসঙ্গ রোগীদের ওষুধ ঠিকমতো খাওয়া হলো কিনা তা দেখারও কেউ থাকে না। অসুস্থ বোধ করলে ডাক্তার ডাকার বা হাসপাতালে নিয়ে যাওয়ারও কেউ থাকে না,” বলেন ভাট। ডঃ দীপক ভাট ও তার সহযোগী গবেষকদের এ গবেষণার ফল ইন্টারনাল মেডিকেল আর্কাইভস সাময়িকীতে প্রকাশ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬২৫ঘ.