২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়াজুড়ে গোলা হামলা

সিরিয়া জুড়ে গোলা হামলা চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2012, 03:56 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

বৈরুত, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়া জুড়ে গোলা হামলা চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী। সিরিয়ায় পর্যবেক্ষণ মিশন শেষের পর সহিংসতা বেড়েছে বলে অভিযোগ করেছে সরকারবিরোধী আন্দোলকর্মীরা। সিরিয়া জুড়ে বিদ্রোহী অধ্যুষিত এলাকাগুলোতে সোমবারের হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে তারা। দামেস্কর বাইরে দৌমা শহর লক্ষ্য করে গোলা হামলা হয়েছে। এতে ৭ জন নিহত হওয়ার কথা জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। অবিরাম হামলা চলছে বলে জানিয়েছে বিরোধী আন্দোলনকর্মীরা। হোমস শহরও প্রচ- গোলা হামলার শিকার হচ্ছে। ওদিকে, প্রয়োজনবোধে সিরিয়ায় নৌজাহাজ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। সিরিয়ার উদেশে রওনা দেওয়ার লক্ষ্যে রাশিয়ার দুটি রণতরী ও নৌসেনারা প্রস্তুত আছে। রাশিয়ার এক গণমাধ্যম প্রতিবেদনেে ক এ ত্য পাওয়া গেছে। দেশটির বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, জল ও স্থল উভয় স্থানে চলে এমন যান দুটি সিরিয়ার তারতাস বন্দরে নোঙর করবে। সেখানে রাশিয়ার একটি নৌ-ঘাঁটি রয়েছে। ইন্টারফ্যাক্সকে তথ্যগুলো জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক একজন নৌ কমান্ড অফিসার। তবে সরকারিভাবে এ প্রতিবেদনটির ব্যাপারে কোন নিশ্চয়তা পাওয়া যায়নি। সিরিয়ায় অবস্থানরত রাশিয়ানদের রক্ষা ও প্রয়োজনে নৌ-ঘাঁটির কিছু সাজ-সরঞ্জাম সরিয়ে ফেলার জন্য ওই রণতরী দুটি পাঠানো হবে জানিয়েছেন ওই নৌ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫৩ঘ.