২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরেনিয়াম সমৃদ্ধ না করার ইঙ্গিত ইরানের

বিশ্বের শক্তিধর দেশগুলো ইরানের জ্বালানি চাহিদা মেটানোর প্রতিশ্রতি দিলে উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ না করার আভাস দিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2012, 11:08 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

দুবাই, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বের শক্তিধর দেশগুলো ইরানের জ্বালানি চাহিদা মেটানোর প্রতিশ্রতি দিলে তেহরান উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি। ইরানের প্রেসিডেন্সিয়াল ওয়েবসাইটে সোমবার এমনই ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ইরান তাদের পরমাণু কর্মসূচির আড়ালে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে সন্দেহ যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলোর। আর এ কারণেই ইরানকে উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ না করার দাবি জানিয়ে আসছে তারা। আহমাদিনেজাদ এর জবাবেই এ আভাস দিলেন। তিনি বলেন, “শুরু থেকেই ইসলামিক রিপাবলিক ইরান বলে আসছে, ইউরোপীয় দেশগুলো তেহরানকে ২০ শতাংশ ভাল মানের জ্বালানি যোগান দিলে তারা উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করবে না।” ইরানের পরমাণু ইস্যু নিয়ে মস্কোয় ছয় বিশ্বশক্তি ও ইরানের মধ্যে সোমবার নতুন করে পরমাণু আলোচনা শুরু হয়েছে। ইরানকে উচ্চ-মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা থেকে বিরত রাখার জন্য চাপ প্রয়োগের চেষ্টা চলবে এ বৈঠকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭০১ঘ.