২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যে রোববার তিনটি গির্জায় বোমা হামলায় অন্ততপক্ষে ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2012, 04:36 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

জারিয়া (নাইজেরিয়া), জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যে রোববার তিনটি গির্জায় বোমা হামলায় অন্ততপক্ষে ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। কিন্তু মাত্র এ সপ্তা আগে ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারমা ইতোপূর্বে গির্জায় চালানো হামলার দায় স্বীকার করেছিল। পরিকল্পিতভাবে গির্জায় হামলা চালানোর ঘটনায় ভ্যাটিকান তীব্র নিন্দা জানিয়েছে। এই সহিংসতার ফলে আফ্রিকার সবচেয়ে জনবহুল ও শীর্ষ তেল উৎপাদক ওপেকভুক্ত দেশটিতে সা¤প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নাইজেরিয়ার উত্তরাঞ্চলের প্রধান শহর কানোর ‘দ্য খ্রিস্টান অ্যাসোসিয়েশন ’ এ হামলাকে ধর্মীয় আগ্রাসন বলে আখ্যায়িত করেছে। নাইজেরিয়ার খ্রিস্টান ও মুসলিমরা সচরাচর শান্তিপূর্ণভাবেই সহাবস্থান করেছে। কিন্তু ১৯৬০ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর থেকে দেশটিতে এই দুই ধর্মাবলম্বীদের মধ্যে প্রায়ই সংঘাত ছড়িয়ে পড়ে। গত রোববারের আগের রোববার ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারমা নাইজেরিয়ার দু’টি গির্জায় আত্মঘাতী গাড়িবোমা ও বন্দুক দিয়ে হামলা চালায়। এতে অন্ততপক্ষে একজন নিহত ও ৪১ জন আহত হয়। বোকো হারমা নাইজেরিয়ায় ইসলামি শরিয়া আইন চালু করতে চায়। রোববার জারিয়া শহরে কয়েক মিনিটের ব্যবধানে দু‘টি বোমা বিস্ফোরণ ঘটে। প্রথম হামলায় এক আত্মঘাতী হামলাকারী নীল হোন্ডা গাড়ি চালিয়ে গির্জার কাছে গিয়ে বিস্ফোরণ ঘটায়। এরপর হামলাকারীরা আরেকটি গির্জায় হামলা চালায়। পরে জনতা হামলাকারীদের ধরে ফেলে এবং হত্যা করে। তৃতীয় হামলাটি হয়েছে কাদুনার শ্যালোম গির্জায়। তিনটি হামলায় শিশুসহ ১৯ জনের মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৩৪ ঘ.