২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের প্রশংসায় তালেবান

যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দিয়ে আফগানিস্তান ইস্যুতে সক্রিয়ভাবে না জড়ানোর জন্য ভারতের প্রশংসা করেছে তালেবানরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2012, 01:30 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

কাবুল, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দিয়ে আফগানিস্তান ইস্যুতে সক্রিয়ভাবে না জড়ানোর জন্য ভারতের প্রশংসা করেছে তালেবানরা। এ মাসে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিও পানেট্টা ভারত সফরে গিয়ে আফগানিস্তানে ভারতকে আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানায়। কিন্তু ভারত এ আহ্বানে সাড়া না দেওয়ায় কট্টরপন্থী ইসলামিক গোষ্ঠী বিরোধী দেশ ভারতের প্রশংসা করল তারা। তালেবান আরো জানিয়েছে, আফগানিস্তানকে তারা অন্য দেশের ঘাঁটিতে পরিণত হতে দেবে না। ২০১৪ সাল শেষ হওয়ার আগে আফগানিস্তােেন ক বেশির ভাগ মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়ার আগ মূহুর্তে ভারতকে আফগানিস্তানে আরো সক্রিয় ভূমিকা রাখার ওই আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র। তালেবানের দাবি, পানেট্টার এ উদ্দেশ্য র্ব্য হয়েছে। তালেবান তাদের ইংরেজি ভাষাভিত্তিক ওয়েবসাইটে বলেছে, “আফগানিস্তান থেকে পালানো এবং সেখােেন ক বের হওয়ার প খুঁজে পেতে ভারতে তিনদিন ব্যয় করেছেন তিনি (পানেট্টা)। তার উদ্দেশ্য ছিল ভারতের কাঁধেই এ গুরুদায়িত্ব চাপিয়ে দেওয়া।” তারা আরো বলেছে, “কিছু নির্ভরযোগ্য গণমাধ্যম জানিয়েছে, ভারত কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের দাবির প্রতি তেমন গুরুত্ব দেয়নি এবং এক্ষত্রে তারা সংযমী মনোভাব দেখিয়েছে। কারণ, ভারতীয়রা জানে এবং তাদের জানা উচিত যুক্তরাষ্ট্র তাদের স্বার্থ উদ্ধারের চেষ্টা করছে।” তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ রোববার রয়টার্সকে বলেন, ভারতের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে তাদের দাবির ব্যাপারে কোন নিশ্চয়তা দেওয়া হয়নি। তিনি বলেন, “এর মানে ভারত ব্যাপারটা বুঝতে পেরেছে।” ভারত আফগানিস্তানের অন্যতম দাতা দেশ। দেশটির মহাসড়ক থেকে শুরু করে পার্লামেন্ট ভবন নির্মাণ প্রকল্পের জন্য ২০০ কোর্টি মার্কিন ডলার ব্যয় করছে ভারত। তবে ভারতের সামরিক প্রতিষ্ঠানে কয়েকজন আফগান সেনা কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া ছাড়া দেশটির নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে কোন ভূমিকা রাখেনি নয়া দিল্লি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯১৫ঘ.