২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে কারাগারে আগুন, নিহত ১৩

তুরস্কের এক কারাগারে অগ্নিদগ্ধ হয়ে ১৩ জন কারাবন্দী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায়কারাবন্দীদের মধ্যে বিরোধ চলার সময় আগুন ছড়িয়ে পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2012, 08:08 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ইস্তাম্বুল, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-তুরস্কের এক কারাগারে অগ্নিদগ্ধ হয়ে ১৩ জন কারাবন্দী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায়কারাবন্দীদের মধ্যে বিরোধ চলার সময় আগুন ছড়িয়ে পড়ে। রোববার তুরস্কের স্থানীয় সরকারী কর্মকর্তার এ খবর জানিয়েছেন। দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় সানলিউরফা প্রদেশে এ ঘটনা ঘটে। প্রাদেশিক গভর্নর সেলালেটিন গুভেন্স জানান, একটি ডর্মেটরি থেকে আগুনের সূত্রপাত হয়।ডর্মিটরিটিতে ১৮ জন বন্দী বাস করতো। এদের মধ্যে ১৩ জন মারা যায়। কারাগারটিতে মোট এক হাজার কারাবন্দী ছিল বলে জানিয়েছেন তিনি। তুরস্কের কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনের জানানো হয়েছে, আন্দোলনকারী কারাবন্দীরা বিছানাপত্রে আগুন ধরিয়ে দিলে তা ছড়িয়ে পড়ে। তবে কারাগারে কোনো বিদ্রোহের ঘটনা ঘটেনি বলে দাবী করেছন গুভেন্স। অগ্নিদগ্ধ অপর পাঁচ বন্দীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন লাগার দেড় ঘন্টা পরে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। কারা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সেখানে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। কুর্দিদের ‘পিস এন্ড ডেমক্রেটিক পার্টি’ থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য ইব্রাহিম আয়হান একই কারাগারে বন্দী আছেন বলে জানা গেছে। তবে তিনি নিরাপদ আছেন বলে জানিয়েছে তুরস্কের এনটিভি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৪০৮ ঘ.