২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দড়ির ওপর দিয়ে হেঁটে নায়াগ্রা পার

দড়ির ওপর দিয়ে হেঁটে নায়াগ্রা জলপ্রপাত পার হলেন এক ব্যক্তি। নিক ওয়ালেন্ড নামের ওই ব্যক্তি জলপ্রপাতের ওপর দিয়ে দুই ইঞ্চি প্রশস্ত একটি দড়ির ওপর দিয়ে ১ হাজার ৮ শ’ ফুট হেঁটে যুক্তরাষ্ট্র থেকে কানাডা যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2012, 07:14 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দড়ির ওপর দিয়ে হেঁটে নায়াগ্রা জলপ্রপাত পার হলেন এক ব্যক্তি। নিক ওয়ালেন্ড নামের ওই ব্যক্তি জলপ্রপাতের ওপর দিয়ে দুই ইঞ্চি প্রশস্ত একটি দড়ির ওপর দিয়ে ১ হাজার ৮ শ’ ফুট হেঁটে যুক্তরাষ্ট্র থেকে কানাডা যান। যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল এবিসি শুক্রবার এ দৃশ্য সরাসরি স¤প্রচার করে। শতবর্ষের মধ্যে এই প্রথম কেউ দড়ির ওপর দিয়ে হেঁটে নায়াগ্রা পার হল বলে বিবিসি জানায়। দড়ির ওপর দিয়ে যাওয়ার সময় ওয়ালেন্ডার (৩৩) সঙ্গে একটি নিরাপত্তা হুক লাগানো ছিল। তিনি আগে কোনো দিন নিরাপত্তা হুক লাগিয়ে দড়ির ওপর দিয়ে হাঁটেননি বলেও জানান । যুক্তরাষ্ট্র থেকে কানাডা পর্যন্ত নায়াগ্রার ওপর ইস্পাতের তার লাগানো, অনুমতি ও সীমান্তের দুই পাশে নিরাপত্তা ব্যবস্থা, ইত্যাদি খাতে ১৩ লাখ মার্কিন ডলার ব্যয় হয়েছে। আইনগত কারণে এবিসি কর্তৃপক্ষের পুরো ব্যয় বহনে প্রতিবন্ধকতা থাকায় এর জন্য তারা তহবিল সংগ্রহের জন্য অনলাইন সংস্থা ইন্ডিগোগোকে বেছে নেয়। শুক্রবার বিকেল পর্যন্ত এর মাধ্যমে ৫০ হাজার মার্কিন ডলার সংগৃহীত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪২২ ঘ.