২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে বাস দুর্ঘটনায় নিহত ৩২

ভারতের হায়দরাবাদ থেকে সিরদি যাওয়ার পথে একটি বাস দুর্ঘটনায় অন্ততপক্ষে ৩২ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। বাসটি সনাতন পূণ্যার্থীদের বহন করছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2012, 07:14 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের হায়দরাবাদ থেকে সিরদি যাওয়ার পথে একটি বাস দুর্ঘটনায় অন্ততপক্ষে ৩২ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। বাসটি সনাতন পূণ্যার্থীদের বহন করছিল। দেশটির স্থানীয় সময় শনিবার মধ্যরাত ২টা ৪০ মিনিটের দিকে একটি সেতু পার হওয়ার সময় বাসটি দুর্ঘটনার শিকার হয়। কর্তৃপক্ষ ধারণা করছে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, সনাতন পুণ্যার্থীদের নিয়ে বেসরকারি ওই বাসটি সিরদির দিকে যাচ্ছিল। কিন্তু মহারাষ্ট্রের সোলাপুরে একটি সরু রাস্তা দিয়ে যাওয়ার সময় বাসটি পিছলে সেতু থেকে নিচে পড়ে যায়। আহতদের সোলাপুর ও ওসমানাবাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন কিরণ কুমার রেড্ডি দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। আহতদের দেখভালের জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০১২ ঘ.