লন্ডন, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার সরকারি বাহিনী বিভিন্ন শহর ও গ্রামে সুপরিকল্পিতভাবে হামলা চালিয়ে নিরীহ মানুষ হত্যা করছে। তাদের এ কর্মকা- মানবতার বিরুদ্ধে অপরাধের পর্যায়ে পড়ে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার একথা বলেছে। সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে ২০ টি জায়গা থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এ অভিযোগ করেছে অ্যামনেস্টি।
একের পর এক হত্যাকা-ের জন্য অ্যামনেস্টি নতুন করে সিরিয়াকে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখে দাঁড় করানো এবং দেশটির ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে।
মানবাধিকার সংস্থাটি তাদের ৭০ পাতার প্রতিবেদনে সিরিয়ার এ সমস্ত কর্মকা-ের বিস্তারিত তথ্য-প্রমাণ দিয়েছে।
সিরিয়ার আলেপ্পো ও ইদলিব প্রদেশের ২৩ টি শহর ও গ্রাম পর্যবেক্ষণ করে এবং হত্যাকা- কিংবা বাড়ি-ঘর ধ্বংসের শিকার হওয়া মানুষসহ ২০০রও বেশি জনের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি করা হয়েছে এ প্রতিবেদন।
অ্যামনেস্টির উপদেষ্টা ডোনাটেল্লা রোভেরা রয়টার্স টিভিকে জানিয়েছেন, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে দুই মাস ধরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পরিস্থিতি ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করে তিনি সাধারণ মানুষের ওপর একই ধরনের অমানবিক আচরণের আলামত পেয়েছেন।
তিনি বলেছেন, “যেখানেই আমি গেছি গ্রাম বা শহর সবখানেই একই কায়দায় হামলা চালানো হয়েছে- অনেক সেনা একসাথে হামালা চালায়, খুব অল্প সময়ের জন্য। কিন্তু পৈশাচিক নির্যাতন চালিয়ে তারা মানুষজনকে হত্যা করে, তাদের বাড়ি-ঘর পুড়িয়ে দেয়। তাপর যাদের ধরে নিয়ে যায় তাদেরও আটকে রেখে নির্যাতন চালায়।”
সিরিয়ায় জাতিসংঘ-আরব লিগ দূত কফি আনান শান্তি পরিকল্পনার ঘোষণা করলেও তা কার্যকর হয়নি। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরূদ্ধে শুরু হওয়্ াগণঅভ্যুত্থানে এ পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০১৯ঘ.
bdnews24