২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে তহবিল গঠনে জার্মানি-ইতালির আহ্বান

ভূমি থেকে উৎক্ষেপনযোগ্য ন্যাটোর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের বরাদ্দ কাটছাট করায় উদ্বেগ প্রকাশ করেছে জার্মানি ও ইতালি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2012, 06:31 AM

Updated : 24 Aug 2022, 11:33 AM

ওয়াশিংটন, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভূমি থেকে উৎক্ষেপনযোগ্য ন্যাটোর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের বরাদ্দ কাটছাট করায় উদ্বেগ প্রকাশ করেছে জার্মানি ও ইতালি। ন্যাটোভুক্ত ইউরোপীয় এই দেশ দু’টি মনে করে, যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বাস্তবায়ন করছে বিশ্বখ্যাত যুদ্ধ বিমান নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন কর্পোরেশন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লিও প্যানেট্টার প্রতি এক আহ্বানে ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গিয়ামপাওলো ডি পাওলা ন্যাটো জোটের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে এবং আটলান্টিক পাড়ের দেশগুলোর সহযোগিতামূলক সম্পর্ক জোরদার করতে মিডিয়াম এক্সটেন্ডেড এয়ারঅ্যান্ড মিসাইল ডিফেন্স সিস্টেম (এমইএডিএস) প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের অর্থায়ন নিশ্চিত করতে বলেন। কয়েকটি চিঠির মাধ্যমে জার্মান আইনসভার সদস্য আর্নস্ট রেইনহার্ড বেক বলেন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে তহবিল প্রত্যাহারদীর্ঘস্থায়ী এমইএডিএস সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। এছাড়া তহবিল প্রত্যাহারের কারণে এ ব্যবস্থায় বিনিয়োগকৃত কয়েক মিলিয়ন ইউরো ফলপ্রসূ হবেনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআরডি/সিআর/১২২৭ ঘ.