লন্ডন, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতবর্ষে ব্রিটিশবিরোধী অহিংস আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর অনেকগুলো চিঠি, নথি ও ছবি আগামী মাসে লন্ডনে নিলামে উঠবে। ৮ থেকে ১০ লাখ মার্কিন ডলারে তা বিক্রি হবে বলে ধারণা করা হচ্ছে।
নতুন এই স্মৃতিচিহ্নগুলো গান্ধীর দক্ষিণ আফ্রিকার জীবনসহ অনেক অজানা তথ্যের সন্ধান দেবে। তার বন্ধু হেরমান কালেনবাচের সংগ্রহে ছিল এসব স্মৃতিচিহ্ণ।
১৯০৪ সালে দক্ষিণ আফ্রিকায় কালেনবাচের সাথে দেখা হওয়ার পর দুজনের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে। ১৮ টি ফাইলে বন্ধুর হাজার হাজার নথি ও তথ্য সংগ্রহ করে রেখেছিলেন কালেনবাচ।
ওই সংগ্রহই লন্ডনে নিলামে উঠবে। এগুলোর কিছু গান্ধীর নিজের দেওয়া, কিছু কালেনবাচের সংগ্রহে ছিল। আর বাকিগুলো তার পরিবার, বন্ধুবান্ধব, সহচরদের কাছ থেকে সংগ্রহ করেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫৬ঘ.
bdnews24