মিয়ানমার, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরোপ সফরে রওনা হয়েছেন মিয়ানমারের নোবেল জয়ী গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি। ১৯৮৮ সালের পর ইউরোপে এটিই তার প্রথম সফর।
এর আগে মে মাসে ২৪ বছর পর প্রথম দেশের বাইরে থাইল্যান্ড সফর করেন সু চি।
৪ দিনের থাইল্যান্ড সফর শেষে দেশে ফেরার পর এবার তিনি ইউরোপ সফরে বের হলেন।
দুই সপ্তাহের দীর্ঘ এ সফরে সু চি যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, ফ্রান্স এবং নরওয়ে যাবেন। সেখানে তিনি নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করবেন।
সু চির এ সফর মিয়ানমারে রাজনৈতিক অগ্রগতির ক্ষেত্রে আরেকটি মাইলফলক।
গত দু দশকে মিয়ানমারেজান্তা সরকার আমলে সু চি বেশির ভাগ সময়ই গৃহবন্দি ছিলেন।
কিন্তু দেশে সেনা-সমর্থিত বেসামরিক সরকার প্রতিষ্ঠার পর সংস্কার প্রক্রিয়া শুরু হলে ২০১০ সালের শেষ দিকে সু চি মুক্তি পান।
এরপর সম্প্রতি দেশটিতে অনুষ্ঠিত উপনির্বাচনে জিতে পার্লামেন্ট সদস্য হন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৪৩ঘ.
bdnews24