ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানে কোয়েটা থেকে নওশাকি যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাসে সোমবার সকালে বোমা হামলা চালানো হয়। এতে নিহত হয়েছেন ৬ জন।
হামলার সময় বাসটিতে প্রায় ১শ’ আরোহী ছিল বলে দ্য ডন সংবাদমাধ্যম জানিয়েছে। দেশটির কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, আহতদের কোয়েটার বোলান মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
প্রত্যন্ত অঞ্চলে এই হামলাটি সংঘটিত হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।
কোয়েটার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এই পরিস্থিতি মোকাবিলায়অতিরিক্ত লোকবলকেও ডাকা হয়েছে।
তদন্তের স্বার্থে হামলাস্থলটি ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। তবে বোমার ধরন এবং আহতদের সম্পর্কে বিস্তারিত আর কিছু জানা সম্ভব হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৫৭ ঘ.
bdnews24