২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় সংঘর্ষে নিহত ১৩

লিবিয়ার দুর্গম দক্ষিণ-পূর্বাঞ্চলে রোববার ভোরে সেনা ও উপজাতিদের মধ্যে সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2012, 03:14 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ত্রিপোলি, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার দুর্গম দক্ষিণ-পূর্বাঞ্চলে রোববার ভোরে সেনা ও উপজাতিদের মধ্যে সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। চাদ ও সুদানের সীমান্তবর্তী লিবিয়ার আল কুফরা শহরে শনিবার সকাল থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। সংঘাতপূর্ণ ওই অঞ্চলে টিবু ও জওয়াই উপজাতির মধ্যে দীর্ঘদিনের বিরোধ থামাতে ফেব্রুয়ারিতে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। কুফরায় নিযুক্ত নিরাপত্তা কর্মকর্তা আবদেলবারি ইদ্রিস বলেছেন, “ট্যাঙ্ক ও অন্যান্য আগ্নেয়াস্ত্রসহ টিবুরা রোববার ভোর ৪ টায় শহরে হামলা চালায়। এতে তিন সেনা ও ছয় জন সাধারণ মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে।” “সকাল থেকে সংঘর্ষ চলছে” বলে জানিয়েছেন তিনি। ইদ্রিস আরো জানিয়েছেন, সেনাদের সাথে সংঘর্ষে টিবু উপজাতিদের চারজন নিহত হয়েছেন। টিবু প্রতিনিধি মোহাম্মদ রেজি বলেছেন, “মূলত গাদেরভি এলাকায় সংঘর্ষ চলছে। এখনো গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।” ক্ষমতাসীন ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের টিবু সদস্য মুস্তফা আলান্দি সংঘর্ষ বন্ধে কঠোর সরকারী পদেক্ষপের আহ্বান জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/২১০৫ ঘ.