২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেলিকপ্টার দূর্ঘটনায় কেনিয়ার নিরাপত্তা মন্ত্রী নিহত

কেনিয়ার আভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী জর্জ সাইতোতি (৬৬) রোববার সকালে এক হেলিকপ্টার দূর্ঘটনায় নিহত হয়েছেন। এক নিরাপত্তা বৈঠকে যোগ দেওয়ার উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে রওয়ানা হয়েছিলে তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2012, 01:42 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কেনিয়ার আভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী জর্জ সাইতোতি (৬৬) রোববার সকালে এক হেলিকপ্টার দূর্ঘটনায় নিহত হয়েছেন। এক নিরাপত্তা বৈঠকে যোগ দেওয়ার উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে রওয়ানা হয়েছিলে তিনি। কেনিয়ার সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বিবিসি আনলাইন। কেনিয়ার কর্মকর্তারা জানান, সাইতোতি ও তার ডেপুটি ওরওয়া ওজোদেকে বহনকারী কপ্টারটি পশ্চিম নাইরোবিতে বিধ্বস্ত হয়। ভূমিতে আঘাত করার সঙ্গে সঙ্গে হেলিকপ্টারটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে হেলিকপ্টারে থাকা মন্ত্রীর সহকারী ও দেহরক্ষীসহ ছয়জন নিহত হয়। তবে কপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে ওই কর্মকর্তারা কিছু জানাননি। কেনিয়ার সাবেক ভাইস প্রেসিডেন্ট সাইতোতি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছে বিবিসি। সোমালি জঙ্গি গোষ্ঠি আল শাবাবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে কেনিয়া সরকারে নেতৃস্থানীয় ছিলেন সাইতোতি। গত অক্টোবর থেকে আল শাবাবের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে কেনিয় সেনাবাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৯০০ ঘ.