২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ার পুলিশ দপ্তরে বোমা হামলা, নিহত ৫

নাইজেরিয়ায় এক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন বলে নাইজেরিয় পুলিশ জানিয়েছে।আহত হয়েছেন আরো ১২ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2012, 10:03 AM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম)-নাইজেরিয়ায় এক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন বলে নাইজেরিয় পুলিশ জানিয়েছে।আহত হয়েছেন আরো ১২ জন। শুক্রবার নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় মাইদুগুরি শহর পুলিশ সদর দপ্তরের বাইরে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছে বিবিসি অনলাইন।শেষ খবর পাওয়া পর্যন্ত হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি । মাইদুগুরি পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, বিস্ফোরণে হামলাকারীসহ এক পুলিশ সদস্য ও তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত বারো জনের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য বলে জানিয়েছেন তিনি। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।ঘটনার জন্য ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠি বোকোহারাম দায়ী বলে সন্দেহ করছে তারা। বিস্ফোরণের পর পর ই নিরাপত্তাবাহিনীর সদস্যরা বোকোহারাম জঙ্গি গোষ্ঠির কথিত গোপন আস্তানায় হামলা চালায়। এতে দু‘পক্ষের মধ্যে তীব্র বন্দুক যুদ্ধ হয় বলে জানিয়েছেন বিবিসির মাইদুগুরি প্রতিনিধি। বোকোহারামের শক্ত ঘাঁটি বলে পরিচিত মাইদুগুরি শহরে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করে রেখেছে নাইজেরিয় সরকার। “বোকোহারাম”বা“পশ্চিমাশিক্ষা কে নাবলুন” জঙ্গি গোষ্ঠি গত ২১ মাসেপুলিশ দপ্তর, স্কুল ও সরকারী বিভিন্ন দপ্তরে হামলা চালিয়েছে। পশ্চিমা শিক্ষা বিরোধী এই গোষ্ঠি টি নাইজেরিয়ায় ইসলামী শরিয়া আইন কায়েম করতে চায়। বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/এবি/১৫৫০ ঘ.