২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দু’টি পরমাণু চুল্লি চালুর পক্ষে জাপানের প্রধানমন্ত্রী

বিভিন্ন কোম্পানিতে কর্মরত কর্মীদের চাকরি ও অর্থনীতিকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে জাপানের পশ্চিমাঞ্চলে দুটি পরমাণু চুল্লি ফের চালু করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2012, 03:30 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

টোকিয়ো, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিভিন্ন কোম্পানিতে কর্মরত কর্মীদের চাকরি ও অর্থনীতিকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে জাপানের পশ্চিমাঞ্চলে দুটি পরমাণু চুল্লি ফের চালু করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা। জাপানে ভূমিকম্প পরবর্তী সুনামিতে ফুকুশিমা বিদ্যুৎ কেন্দ্রে বিপর্যয়ের মত দুর্ঘটনা যেন আর না ঘটে এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে শুক্রবার একথা জানান তিনি। নোদা জানান, ফুকুশিমা দুর্ঘটনার পরও ফুকুই জেলার ওহি প্ল¬্যান্টের দুটি পরমাণু চুল্লি¬র উল্লেখযোগ্য কোন ক্ষতি হয়নি বলে সরকার নিশ্চিত হয়েছে। ওই দুটি চুল্লি¬ই পুনরায় চালু করা হবে। তিনি বলেছেন, “সাশ্রয়ী ও স্থিতিশীল বিদ্যুৎ ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ। যে পারমাণবিক চুল্লি¬গুলো জাপানের ৩০ শতাংশ বিদ্যুতের চাহিদা মেটাতো সেগুলোর সব বন্ধ করে দিলে জাপানি সমাজ টিকতে পারবে না।” বিদ্যুৎ সংকটের কারণে অনেক কোম্পানি তাদের উৎপাদন বন্ধ করে দিতে পারে এবং অনেক কর্মী চাকরি হারাবে। এ ব্যাপারটির প্রতি ইঙ্গিত করেই ওই মন্তব্য করেন নোদা। ফুকুশিমা বিপর্যয়ের পর পর্যায়ক্রমে জাপানের সবগুলো পরমাণু চুল্লি বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে প্যানাসনিক ও শার্পে’র মত বৈদ্যুতিক সামগ্রী তৈরির প্রতিষ্ঠানগুলোও বিদ্যুৎ সংকটের মুখে পড়েছে। তাই নোদার নতুন সিদ্ধান্ত বিদ্যুৎ সংকট নিয়ে জাপানি শিল্প প্রতিষ্ঠানগুলোর উদ্বেগ অনেকটা কমাবে বলে আশা করা হচ্ছে। মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নোদা। ফুকুশিমা দুর্ঘটনার পর গত ৫০ বছরের মধ্যে জাপান প্রথম সব পরমাণু চুল্লি বন্ধ করে পরমাণু শক্তিহীন হয়েছে। কিন্তু চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনার ২৫ বছর পর ফুকুশিমায় সংঘটিত ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনায় আতঙ্কিত জাপানিরা এখনো পরমাণু চুল্লি¬র বিরোধিতা করছে। এ পরিস্থিতিতে নোদার এ সিদ্ধান্ত ভোটারদের মাঝে তার অজনপ্রিয়তা কমাবে বলে মনে করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১২৭ঘ.