২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বোমা হামলায় নিহত ১৯

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় পেশাওয়ার শহরের উপকণ্ঠে একটি বাসে বোমা হামলায় শুক্রবার ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩৪ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2012, 10:28 AM

Updated : 24 Aug 2022, 11:30 AM

পেশাওয়ার, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় পেশাওয়ার শহরের উপকণ্ঠে একটি বাসে বোমা হামলায় শুক্রবার ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩৪ জন। সরকারি কর্মচারিরা বাসটিতে করে কর্মস্থলে যাওয়ার সময় বোমা হামলার শিকার হয়। হামলার দায় কেউ স্বীকার করেনি। পুলিশ কর্মকর্তা মেরাহ খান রয়টার্সকে বলেন, বাসটিতে প্রায় ৪০ জন মানুষ ছিল। এদের বেশিরভাগই সরকারি কর্মচারি। বাসটি পেশাওয়ার থেকে কাছাকাছি চরসদ্দা শহরে যাচ্ছিল। রাস্তার ধারে রাখা কোনো যানবাহনে বোমাটি পেতে রাখা ছিল কিনা কিংবা দূর থেকে বোমাটি বিস্ফোরণ ঘটানো হয়েছে কিনা তা স্পষ্ট জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা বলেছে, বিস্ফোরণটি ঘটেছে বাসের পেছন দিক থেকে। গুল বেলা পল্লী এলাকার প্রধান সড়কের একটি পুলিশ স্টেশনের কাছে বোমাটি বিস্ফারিত হয়। সম্প্রতি কয়েকবছরে পেশাওয়ার শহরের আশেপাশে বোমা হামলায় শ শ মানুষ নিহত হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী ২০০৭ সালে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান জোরদার করার পর থেকে পেশাওয়ারে বোমা হামলার ঘটনা বেড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬১৯ঘ.