২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের কোয়েটায় বোমা হামলায় নিহত ১৪

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরে বৃহস্পতিবার বোমা হামলায় তিন শিশুসহ ১৪ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 03:16 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

কোয়েটা, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরে বৃহস্পতিবার বোমা হামলায় তিন শিশুসহ ১৪ জন নিহত হয়েছে। একটি মাদ্রাসার কাছে দাঁড় করানো বাইসাইকেলে বোমাটি বাঁধা ছিল। গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের জন্য সেখানে সমবেত হয়েছিল শিক্ষার্থী ও অভিভাবকরা। বোমা হামলার লক্ষ্য ছিল মাদ্রাসা। সেখানে সার্টিফিকেট-বিতরণী অনুষ্ঠান চলছিল বলে জানান পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল কাজি ওয়াহিদ। হামলায় ৪০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বেলুচিস্তানে কয়েকটি জঙ্গি গ্র“প সক্রিয়। জাতিগত বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা ছাড়াও সেখানে তালেবানপন্থি মিলিশিয়ারা সক্রিয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৪১ঘ.