২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার অর্থনীতির পালে জোর হাওয়া

চলতি বছরের মে মাসেই অস্ট্রেলিয়ার অর্থনীতিতে ৩৮ হাজার ৯শ’ পদ যুক্ত হয়েছে। এরমধ্যদিয়ে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে দেশটির শ্রমবাজারে যে ভীতির সৃষ্টি হয়েছিল তা ঠেকানো সম্ভব হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 07:54 AM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছরের মে মাসেই অস্ট্রেলিয়ার অর্থনীতিতে ৩৮ হাজার ৯শ’ পদ যুক্ত হয়েছে। এরমধ্যদিয়ে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে দেশটির শ্রমবাজারে যে ভীতির সৃষ্টি হয়েছিল তা ঠেকানো সম্ভব হয়েছে। অধিকাংশ বিশ্লেষক অনুমান করেছিলেন মে মাসে দেশটির অর্থনীতি ৫ হাজারের মতো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। গতকালই অস্ট্রেলিয়া এক প্রতিবেদনে আশাবাদ ব্যক্ত করেছিল, পূর্বানুমানের চেয়েও কর্মস্থানের সুযোগ বেশি সৃষ্টি হবে। আর তা আগের তিন মাসের চেয়ে অন্ততপক্ষে ১ দশমিক ৩ শতাংশ বেশি হবে। শ্রমবাজারের এই বিস্ময়কর গতির কারণে অস্ট্রেলিয়ার ডলার ও পুঁজিবাজারও ঊর্ধ্বমুখী হয়েছে। এ প্রসঙ্গে কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়ার প্রধান অর্থনীতিবিদ মিখায়েল ব্লাইথ বলেন, “আমরা যা অনুমান করেছিলাম সম্ভবত তারচেয়ে অনেক ভালো অবস্থায় পৌঁছেছে অর্থনীতি।” সাম্প্রতিক বছরগুলোতে প্রকৃতিক সম্পদের প্রতি বৈশ্বিক চাহিদা তৈরি হওয়ায় অস্ট্রেলিয়ার অর্থনীতির পালে জোর হাওয়া লাগে। ইউরোপের অর্থনৈতিক মন্দার কারণে যুক্তরাষ্ট্রও তার অর্থনীতি নিয়ে শঙ্কার মুখে পড়ে। একই সময়ে দ্রুত বর্ধিষ্ণু চীন ও ভারতের অর্থবাজারেও খানিক ভীতি ছড়িয়ে পড়ে। কিন্তু এই অবস্থাতেও অস্ট্রেলিয়া বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়ে তার অর্থনৈতিক অবস্থা আরো মজবুত করে নিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৩৬ ঘ.