২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় গাদ্দাফি আমলের শীর্ষস্থানীয় কর্মকর্তার বিচার শুরু

লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির বৈদেশিক গোয়েন্দা বিষয়ক প্রধানের বিচার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2012, 08:16 AM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির বৈদেশিক গোয়েন্দা বিষয়ক প্রধানের বিচার শুরু হয়েছে। মঙ্গলবার গোয়েন্দা প্রধান বুজেইদ দোর্দার বিচার শুরু করেছে লিবিয়ার বর্তমান প্রশাসন। এর মধ্যদিয়ে গাদ্দাফি আমলের প্রথম কোনো কর্মকর্তা বিচারের মুখোমুখি হল। দোর্দার বিরুদ্ধে বিক্ষোভকারীদের হত্যাসহ দেশের বিরুদ্ধে নিজ গোত্র বা সম্প্রদায়ের শক্তি ব্যবহার, পদাধিকারের অপব্যবহার করে জনগণের অধিকারকে অস্বীকার ও ক্ষমতার ব্যবহার করে জনগণকে দমন চেষ্টার অভিযোগ আনা হয়েছে বলে সিএনএনের এক খবরে বলা হয়েছে। তবে বিক্ষোভকারীদের হত্যাসহ সব অভিযোগ অস্বীকার করে গাদ্দাফির এ গোয়েন্দা কর্মকর্তা বলেন, “আমি শুধু এসব অভিযোগ অস্বীকার করছি না, একইসঙ্গে বলছি এগুলো বানোয়াট এবং আমার চরিত্রের বিপরীত।” চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত দোর্দার এ বিচার কাজ চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪১৩ ঘ.