২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়েদীদের নীল পোশাক পেলেন মুবারক

মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারককে কারাগারে কয়েদীদের নীল রংয়ের পোশাক দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2012, 04:27 AM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারককে কারাগারে কয়েদীদের নীল রংয়ের পোশাক দেওয়া হয়েছে। গত বছর সরকার বিরোধী আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে যাবজ্জীবন কারাদ- ঘোষণার একদিন পর কায়রোর তোরা কারাগারে তাকে নিয়ে যাওয়া হয় এবং নীল রংয়ের ইউনিফর্ম দেওয়া হয় বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেনা জানিয়েছে। সংবাদ সংস্থা আরো জানায়, কারা রক্ষীরা তার ছবি তোলে ও এরপর তাকে বন্দির জন্য নির্ধারিত নম্বর দেওয়া হয়। নিরাপত্তাকর্মীরা ও রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানায়, রায়ের পর হেলিকপ্টারে করে কারাগারে পৌঁছে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন ও হেলিকপ্টার থেকে নামতে অস্বীকৃতি জানান। এরপর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে অক্সিজেন দেওয়া হয়। মুবারক সামরিক হাসপাতালে থেকে চিকিৎসা গ্রহণের অনুরোধ জানালে কারা কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে। আটকের পর থেকে বিচার চলা পর্যন্ত সামরিক হাসপাতালেই ছিলেন মুবারক। হৃদরোগে আক্রান্ত মুবারককে (৮৪) কারাগারের মেডিকেল বিভাগে রাখা হয়েছে। মুুবারকের শাসনামলে সরকারবিরোধীদের এই কারাগারে রাখা হত। ২০১১ সালে ফেব্রুয়ারি মাসে তার পতনের পর এ কারাগারে বন্দি থাকা অনেকেই মুক্তি পেয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১০১৯ ঘ.