টোকিয়ো, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিটফোর ডটকম)- বিক্রয় কর দ্বিগুণ করার লক্ষ্যে বিরোধী দলের সমর্থন পেতে পাঁচ মন্ত্রীকে অপসারণ করে মন্ত্রিসভা রদবদল করেছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা।
প্রতিরক্ষা মন্ত্রী নাওকি তানাকাসহ পাঁচ মন্ত্রীর বদলে নতুন মন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে। বিরোধীদল লিবারেল ডেমোক্রেটিক পার্টি চার মন্ত্রীর অপসারণ দাবি করেছিল।
জাপানি জনগণের ঋণের বোঝা কমাতে এবং জনকল্যাণমূলক খাতে ব্যয় বাড়াতে তহবিল গঠনের উদ্দেশে ২০১৫ সালের মধ্যে বিক্রয় কর দ্বিগুণ করতে চায় নোদা’র সরকার।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন, “মন্ত্রিসভাকে আরো দক্ষ করতে এবং কর ও কল্যামূলক খাতের পুনর্গঠনসহ আরো বেশ কয়েটি নীতি নির্র্ধারণের পথ পরিস্কার করতে এই রদবদল করা হয়েছে।”
তিনি আরো বলেন, “আমি এই বিল নাকচ হতে দেবনা। এই বিল পাস করতে আমি সব ধরনের চেষ্টা চালাব।”
নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাপানের পরিচিত মুখ, তাকুশোকু বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নীতি বিষয়ক বিশেষজ্ঞ সাতোশি মোরিমোতো।
অভদ্র আচরণের অভিযোগে বিরোধী দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি প্রতিরক্ষা ছাড়াও পরিবহণ, আইন ও কৃষি মন্ত্রীর অপসারণ দাবি করেছিল। এছাড়া নোদা নিজেই অর্থনৈতিক ও ডাক পুনর্গঠন মন্ত্রীকে অপসারণ করেছেন।
ফেব্র“য়ারিতে কর সম্পর্কিত খসড়া বিলটি অনুমোদন করে মন্ত্রিসভা। এরপর থেকেই বিলটি আইনে পরিণত করতে পক্ষে-বিপক্ষে আলোচনা চলছে।
এবার ২১ জুন চলতি অধিবেশন শেষ হওয়ার আগেই এ সংক্রান্ত বিলটি নিুকক্ষে উত্থাপন করতে চাচ্ছেন প্রধানমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১২০ ঘ.
bdnews24