২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত ১৫

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে সোমবার যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) থেকে ছোড়া রকেটের আঘাতে ১৫ জন নিহত হয়েছেন। পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা এ ত্য জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2012, 05:54 AM

Updated : 24 Aug 2022, 11:29 AM

মিরনশাহ্, পাকিস্তান, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে সোমবার যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) থেকে ছোড়া রকেটের আঘাতে ১৫ জন নিহত হয়েছেন। পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা এ ত্য জানিয়েছে। উত্তর ওয়াজিরিস্তানের হেসোখেল গ্রামে জঙ্গিদের গোপন আস্তানা লক্ষ করে হামলাটি চালানো হয়। গত তিনদিনে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে এটি তৃতীয় ড্রোন হামলা। এর আগে শনি ও রোববার দক্ষিণ ওয়াজিরিস্তানের আদিবাসী এলাকাগুলোতে আরো দুটি ড্রোন হামলা চালানো হয়। গত তিনদিনের এই তিনটি হামলায় মোট নিহতের সংখ্যা দাঁড়ালো ২৭ জন। এসব হামলার ঘটনায় পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন আরো বাড়তে পারে। আফগানিস্তানে ন্যাটো সেনাদের রসদ সরবরাহ আবার শুরু করার জন্য দেশদুটির মধ্যে আলোচনা চলছে। তবে আলোচনায় এখনও পর্যন্ত কোনো সর্বসম্মত সিদ্ধান্ত হয়নি। এ সময় যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার ঘটনা পাকিস্তানিদের মধ্যে বিরূপ মনোভাব তৈরি করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এবি/সিআর/১১৫১ ঘ.