২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় দেড়শ’ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

নাইজেরিয়ায় দেড়শ’র মতো আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2012, 05:14 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

লাগোস, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাইজেরিয়ায় দেড়শ’র মতো আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। রোববার নাইজেরিয়ার বাণিজ্যিক কেন্দ্র লাগোসের ইশাগা এলাকার একটি ভবনে দেশটির ডানা এয়ারের ওই বিমানটি বিধ্বস্ত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই সেখান থেকে আগুনের ধোঁয়া বেরোতে থাকে। নাইজেরিয়ার বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান হ্যারোল্ড ডেনুরেনের বরাত দিয়ে বিবিসি জানায়, আরোহীদের কেউ বেঁচে নেই বলে তিনি আশঙ্কা করছেন। জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে এপি জানায়, বিমানবন্দর সংলগ্ন একটি ভবনে বিমানটি আঘাত করে। বিমানটি নাইজেরিয়ার রাজধানী আবুজা থেকে লাগোসে যাচ্ছিল, না কি আবুজার উদ্দেশে লাগোস ছেড়েছিল, তা নিয়ে পরস্পরবিরোধী খবর রয়েছে। ২০০৫ সালে কয়েক দফা বিমান দুর্ঘটনার পর কিছু নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলেও আফ্রিকার অন্য দেশগুলোর মতোই নাইজেরিয়ার বিমান নিরাপত্তা ব্যবস্থা যথাযথ নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/২৩২০ ঘ.