দুবাই, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা নিজেদের অর্থনৈতিক সমস্যা ঢাকতে ইরানের পরমাণু হুমকি নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে। রাষ্ট্রীয় টেলিভিশনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল¬াহ আলি খামেনি রোববার একথা বলেছেন।
যুক্তরাষ্ট্র ও ইউরোপের অর্থনৈতিক মন্দার দিকে ইঙ্গিত করে খামেনি বলেন, “যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্ররা যা করছে তা অযৌক্তিক। তারা তাদের সমস্যা ঢাকতে পরমাণু ইস্যুকে বড় করে তুলছে।”
তিনি আরো বলেন, তারা উদ্দেশ্যমূলকভাবে ‘পরমাণু অস্ত্র’ কথাটি ব্যবহার করছে।
এছাড়া, ইসরায়েল ইরানে হামলা চালালে তারা “পুরোপুরি নিঃশেষ” হয়ে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন খামেনি।
পশ্চিমা মিত্র মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতনের পর ইসরায়েল নিজেদের অরক্ষিত মনে করেই ইরানে সামরিক হামলার কথা বলছে বলে মন্তব্য করেন খামেনি।
ইরান ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতোল্ল¬াহ রুহুল্ল¬াহ খোমেনি’র ২৩ তম সমাহিত দিবস উপলক্ষ্যে ভাষণ দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।
খামেনি আনুষ্ঠানিভাবে ইরানের পরমাণু অস্ত্র তৈরির কথা অস্বীকার করেছেন। তিনিই ইরানের পরমাণু নীতি সম্পর্কিত সব ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন।
কিন্তু পশ্চিমা বিশ্বের ধারণা, ইরান পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২৩৪ঘ.
bdnews24