আক্রা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ঘানার আক্রা বিমানবন্দরে একটি মিনিভ্যানের ওপর মালবাহী একটি বিমান আছড়ে পড়লে অন্তত ১০ জন নিহত হয়। অবতরণের সময় রানওয়েতে ছুটতে ছুটতে বিমানটি নির্দিষ্ট সীমায় না থেমে আরো সামনে গিয়ে ওই মিনিভ্যানটিকে আঘাত করে।
কনিবার সন্ধ্যায় ঘটনা টি ঘটে বলে জানিয়েছেন আক্রা বিমান বন্দরের কর্ম কর্তারা।
বোয়িং ৭২৭-২০০ মডেলের ওই কার্গো বিমানটি নাইজেরিয়ার লাগোস থেকে রওনা হয়েছিল। নাইজেরিয়ার কার্গো এয়ারলাইন ‘অ্যালাইডএয়ার’ বিমানটি পরিচালনা করছিল।
সন্ধ্যা ৭টার পর বিমানটি আক্রা বিমানবন্দওে এসে নামে, কিন্তু রানওয়ে শেষ হয়ে যাওয়ার পরও না থেমে চলতে থাকে।
ঘানা এয়ারপোর্ট কোম্পানির মহাপরিচালক ডোরেন ও উসুফিয়ানকো জানান, “বিমানটি একটি মিনিমার্সিডিজ ভ্যান কেসজোওে আঘাত করলে অন্তত ১০ জন নিহত হয়।”
বিমানের চারজন ক্রু অল্পের জন্য রক্ষা পান বলে জানান তিনি।
আঘাতে বিমানটির সামান্য ক্ষতি হয়েছে। তবে মিনিভ্যানটি দুমড়েমুচড়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/এবি/১০৫৭ ঘ.
bdnews24