২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আপাতত লিবিয়ার হেফাজতেই থাকবে সাইফ

লিবিয়ার ক্ষমতাচ্যুত নিহত নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলামের বিচার কোথায় হবে- সে বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) রায় না হওয়া পর্যন্ত সাইফ লিবিয়ার হেফাজতেই থাকতে পারবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2012, 06:42 AM

Updated : 24 Aug 2022, 11:28 AM

হেগ, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার ক্ষমতাচ্যুত নিহত নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলামের বিচার কোথায় হবে- সে বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) রায় না হওয়া পর্যন্ত সাইফ লিবিয়ার হেফাজতেই থাকতে পারবে। হেগ ভিত্তিক আইসিসি শুক্রবার এ আদেশ দিয়েছে। মুয়াম্মার গাদ্দাফি বিরোধী আন্দোলনকারীদের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত জুন মাসে সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। তবে সাইফের বিচার লিবিয়াতেই হওয়া উচিত- এমন দাবিতে তাকে আইসিসিতে হস্তান্তর করেনি লিবিয়া। আর সাইফের বিচার করতে আইসিসি’র অধিকার বিষয়ে চ্যালেঞ্জ করে গত মে মাসে একটি মামলাও করে তারা। বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাইফ আল ইসলামের প্রত্যাবর্তন বিলম্বিত করতে শুক্রবার লিবিয়াকে অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি’র বিচারকেরা। তবে সিদ্ধান্ত আইসিসি’র অনুকূলে গেলে বা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কোনো পদক্ষেপ নিলে সাইফকে অবশ্যই আইসিসি’র কাছে হস্তান্তর করতে হবে বলে লিবিয়াকে সতর্ক করে দিয়েছে তারা। লিবিয়ার হেফাজতে সাইফকে রাখার বিষয়ে আইসিসি’র কর্মকর্তারা এর আগে উদ্বেগ প্রকাশ করেছে। সাইফের সঙ্গে সঠিক আচরণ করা হচ্ছে না বলেও অভিযোগ করেছেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৩৩ ঘ.