২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুপ্তচরবৃত্তির সন্দেহে চীনে নিরাপত্তা কর্মকর্তা আটক

যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে এ বছরের শুরুর দিকে রাষ্ট্রীয় এক নিরাপত্তা কর্মকর্তাকে আটক করেছে চীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2012, 02:31 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

হংকং, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে এ বছরের শুরুর দিকে রাষ্ট্রীয় এক নিরাপত্তা কর্মকর্তাকে আটক করেছে চীন। বছরের শুরুতে এ ঘটনা ঘটলেও সম্পর্ক মেরামতের চেষ্টার মধ্যে নতুন করে জটিলতা এড়াতে যুক্তরাষ্ট্র এবং চীন কেউই কয়েকমাস এ নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি। কয়েক বছর ধরে বিদেশে চীনের গোয়েন্দা তৎপরতা নিয়ে যুক্তরাষ্ট্রকে তথ্য পাচারের অভিযোগে চীনের নিরাপত্তা মন্ত্রণালয়ের উপ-মন্ত্রীর সহযোগী ওই কর্মকর্তাকে আটক করা হয়। সংশ্লি¬ষ্ট তিনটি সূত্েের ক এ ত্য পাওয়া গেছে। চীনের নিরাপত্তা মন্ত্রণালয়ই জাতীয় ও আন্তর্জাতিক গোয়েন্দা কার্যক্রম তদারক করে। এক সূত্র জানিয়েছে, ওই সহযোগীকে গুপ্তচরবৃত্তির কাজে নিয়োজিত করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ‘সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি’ (সিআইএ)। তিনি যুক্তরাষ্ট্রকে চীনের “রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত গোয়েন্দা তৎপরতা” সম্পর্কে তথ্য দিয়েছেন। তবে তিনি কতটা তথ্যের হদিস পেয়েছেন এবং যে সমস্ত গোয়েন্দা তথ্য তিনি দিয়েছেন তাতে বিদেশে কর্মরত চীনা গুপ্তচরদের কোনো যোগসাজশ ছিল কিনা তা এখনো স্পষ্ট জানা যায়নি। সূত্রটি আরো জানায়, ওই কর্মকর্তা ইংরেজী বলতে পারেন এবং গুপ্তচরবৃত্তির বিনিময়ে তাকে কোটি কোটি ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০১৯ঘ.