২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হউলা গণহত্যার জন্য বিদ্রোহীদের দায়ী করলো সিরিয়া

হউলা গণহত্যার জন্য বিদ্রোহীদের দায়ী করেছে সিরিয়ার এক তদন্তকারী দল। বিদেশি হস্তক্ষেপের পরিস্থিতি সৃষ্টির জন্যই বিদ্রোহীরা এ গণহত্যার ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2012, 08:47 AM

Updated : 24 Aug 2022, 11:28 AM

বৈরুত, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হউলা গণহত্যার জন্য বিদ্রোহীদের দায়ী করেছে সিরিয়ার এক তদন্তকারী দল। বিদেশি হস্তক্ষেপের পরিস্থিতি সৃষ্টির জন্যই বিদ্রোহীরা এ গণহত্যার ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে তারা। গত সপ্তাহের ওই হত্যাকা-ে সিরীয় সরকারের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে বৃহস্পতিবার ওই তদন্তদলের প্রধান দাবি করেছেন। বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। গত ২৫ মে, শুক্রবার সহিংসতা কবলিত সিরিয়ার হউলায় সেনাবাহিনীর কথিত গোলাবর্ষণে অন্ততপক্ষে ১০৮ জন নিহত হয়। নিহতদের মধ্যে ৩৪ জন নারী ও ৪৯ জন শিশু। এ ঘটনায় বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তবে ঘটনার জন্য বিদ্রোহীদের দায়ী করেছিলো সিরীয় সরকার। আর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী আন্দোলনকারীদের দাবি, সিরীয় সেনাবাহিনী ও সরকার সমর্থিত বেসামরিক বাহিনী হউলার হত্যাকা-ের জন্য দায়ী। হউলা গণহত্যার জন্য সিরীয় সরকার নিযুক্ত তদন্ত কমিশনের প্রধান জেনারেল কাসেম জামাল সুলেইমান বলেছেন, কয়েকশ’ সশস্ত্র বিদ্রোহী হউলার পাঁচটি তল্লাশি চৌকিতে একযোগে হামলার পর নারকীয় এ হত্যাযজ্ঞের ঘটনা ঘটিয়েছে। “হত্যাযজ্ঞের ঘটনা যেখানে ঘটেছে সরকারি বাহিনী সেখানে যায়নি, ঘটনার আগেও না পরেও না,” বলেন তিনি। তিনি দাবি করেন, “হত্যাযজ্ঞের শিকার মানুষজন সরকারের বিপক্ষে যেতে অস্বীকার করেছিল ও তারা সম্ভবত সশস্ত্র গোষ্ঠির বিরোধিতা করেছিল।” “যে কোন উপায়ে দেশে বিদেশি সেনা হস্তক্ষেপের পরিস্থিতি সৃষ্টি করাই সশস্ত্র গোষ্ঠীর লক্ষ্য,” বলেন তিনি। সিরীয় তদন্তদলের বক্তব্যকে “নির্লজ্জ মিথ্যা” বলে অভিহিত করেছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সুসান রাইস। তিনি বলেছেন, “সিরীয় দাবির কোনো বাস্তব ভিত্তি নেই। এ বিষয়ে জাতিসংঘ পর্যবেক্ষকরা যে সাক্ষ্য দিয়েছে তাতেই বোঝা যায় সেখানে কি ঘটেছিল।” হত্যাকা-ের সময় হউলাতে সিরীয় সেনাবাহিনীর সামরিক তৎপরতা ছিল বলে জানিয়েছে জাতিসংঘের পর্যবেক্ষরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৪৪ ঘ.