কেপ কেনাভেরাল, মে ৩১ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) রসদ যোগানোর সফল অভিযান শেষে বৃহস্পতিবার পৃথিবীর পথে রওনা হয়েছে যুক্তরাষ্ট্রের বেসরকারি নভো প্রতিষ্ঠান স্পেসএক্স এর ড্রাগন ক্যাপসুল।
আইএসএস এর নভোচারীদের জন্য খাবারসহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে গত শুক্রবার মহাকাশ স্টেশনে পৌঁছায় ড্রাগন।
পরে নভোচারীরা এর ডালা খুলে প্রয়োজনীয় রসদ নিয়ে বৃহস্পতিবার ভোরে আবার এটিকে পাঠিয়ে দিয়েছে পৃথিবীর পথে। স্টিয়ারিং জেট এর সাহায্যে ড্রাগন এখন পৃথিবীতে ফিরছে।
এ ড্রাগন ক্যাপসুলে ছিল খাবারসহ অন্যান্য জিনিসের ১২০০ পাউন্ড (৫৪৪ কেজি) রসদ।
দুর্ঘটনা এড়িয়ে গত সপ্তাহে সফলভাবে মহাকাশে মানুষবিহীন রকেট ফ্যালকন নাইন পাঠানোর পর শেষ পর্যন্ত আইএসএস এ রসদ পৌঁছানোর মিশনে সফল হল স্পেসএক্স।
ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল এয়ার ফোর্স স্টেশন থেকে ভোরে প্রথম যাত্রা শুরুর ঠিক আগ মুহূর্তেই থেমে গিয়েছিল রকেট ফ্যালকন নাইন।
যান্ত্রিক ত্র“টির কারণে সে যাত্রায় ব্যর্থ হওয়ার কয়েকদিন পর আবার একই জায়গা থেকে সফলভাবে উড়ে যায় রকেটটি।
উদ্দেশ্য ছিল নির্মাণাধীন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রসদ যোগানো। বেসরকারি কোনো সংস্থা থেকে আইএসএস এ রসদ সরবরাহের উদ্যোগ এটিই প্রথম।
১৭৮ ফুট (৫৪ মিটার) লম্বা রকেট ফ্যালকন নাইন এর মাথায় বসানো হয়েছিলো রসদভর্তি ড্রাগন ক্যাপসুলটি।
উৎক্ষেপণের কয়েক মিনিট পরই রকেটটিেে ক আলাদা হয়ে সোলার প্যানেল খুলে কক্ষপে যাত্রা করে ড্রাগন।
ড্রাগন অভিযানের এ সফলতায় বেসরকারি কোম্পানি হিসাবে ক্যালিফোর্নিয়ার ‘স্পেসএক্স’ই প্রথম সফলভাবে আইএসএস পৌঁছানোর সুনাম কুড়াল।
এতাদিন ধরে যুক্তরাষ্ট্রের শাটল নভোযানগুলো এ দায়িত্ব পালন করে আসছিল। কিন্তু সেই পুরোনো নভোযানগুলোকে অবসরে পাঠিয়ে দেয়া হয়েছে। স্পেস শাটলও আর তৈরি হচ্ছে না। ফলে আইএসএস এর জন্য যুক্তরাষ্ট্রকে নির্ভর করতে হচ্ছে রুশ নভোযান সয়ুজের ওপরে।
এতে খরচও বেড়ে গেছে অনেক । আর সে কারণেই এগিয়ে এসেছে বেসরকারি মহাকাশ সংস্থা স্পেসএক্স।
আগামী কয়েক বছরের মধ্যে এ প্রতিষ্ঠানটি নভোচারী পাঠানোর মতো উপযুক্ত নভোযান তৈরি করবে বলে জানিয়েছে। ফলে মার্কিন মাহাকাশ সংস্থা নাসাও স্পেসএক্সকে নভোযান তৈরিতে সহায়তা করছে বলে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৮২২ঘ.
bdnews24