২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোমে হানিমুনে জুকারবার্ক

ইতালির রোমে হানিমুনে গেছেন ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্ক ও তার নবপরিণীতা প্রিসিলা চ্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2012, 06:49 AM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইতালির রোমে হানিমুনে গেছেন ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্ক ও তার নবপরিণীতা প্রিসিলা চ্যান। রোমের এক পর্যটক তাদের সেখানে দেখতে পেয়েছেন এবং টুইটারে তাদের একটি ছবিও পোস্ট করেছেন বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে। পোলিশ ওই পর্যটকের নাম ডারেক রুসাকজিক। ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেল থেকে নববিবাহিত এ দম্পতির ব্যক্তিগত সফরের ছবি তুলে টুইটারে দিয়েছেন তিনি। রোমের পিয়েরলুইগি রেস্তোরাঁর এক কর্মী জানিয়েছেন, রোববার বিলিয়নিয়ার এ দম্পতি রেস্তোরাঁটিতে রাতের খাবার খেতে দেখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২৪৭ ঘ.