সিউল, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- উত্তর কোরিয়া মঙ্গলবার নতুন করে তাদের পরমাণু কর্মসূচি আরো জোরদার করার হুমকি দিয়েছে।
পরমাণু কর্মসূচি পরিহার না করলে পিয়ংইয়ং এর ওপর আরো নিষেধাজ্ঞা চাপানো হবে বলে যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দেওয়ার পর উত্তর কোরিয়া এ হুমকি দিল।
যুক্তরাষ্ট্র চাপ না কমালে পরমাণু কর্মসূচি জোরদারের পাশাপাশি একের পর এক আরো পাল্টা ব্যবস্থা নেওয়া হবে বলেও উত্তর কোরিয়া সতর্ক করেছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে বৈঠককালে বিশ্ব নেতারা উত্তর কোরিয়াকে পরমাণু কর্মসূচিতে আন্তর্জাতিক আইন মেনে চলা আহ্বান জানান এবং উস্কানি দেওয়া বন্ধ না করলে কঠোর ব্যবস্থার ঝুঁকি মুখে পড়ার ব্যাপারে সতর্ক করে দেন।
এর জবাবে উত্তর কোরিয়া বলেছে, আমাদের শান্তিপূর্ণ প্রচেষ্টা সত্ত্বেও যুক্তরাষ্ট্র আমাদের ওপর নিষেধাজ্ঞা বাড়ানো এবং আরো বেশি চাপ সৃষ্টি করলে আত্মরক্ষার্থে পাল্টা ব্যবস্থা নেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না।
এপ্রিলে রকেট উৎক্ষেপণের চেষ্টাকে কক্ষপথে রকেট পাঠানোর শান্তিপূর্ণ প্রচেষ্টা বলেই দাবি করেছে উত্তর কোরিয়া।
কিন্তু পশ্চিমা বিশ্বের ধারণা, উত্তর কোরিয়া এর মধ্য দিয়ে জাতিসংঘ নিষেধাজ্ঞার আওতায় নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র প্রযুক্তি পরীক্ষার চেষ্টা নিয়েছে।
পিয়ংইয়ং এর ওই রকেট উৎক্ষেপণের চেষ্টা নিয়ে ব্যাপক আন্তর্জাতিক সমালোচনার পর এর পাল্টা জবাবে উত্তর কোরিয়া স¤প্রতি তৃতীয়বারের মতো পরমাণু অস্ত্র পরীক্ষার তোড়জোড় শুরু করেছে।
যুক্তরাষ্ট্রের বৈরি নীতির মুখে নিজেদের পরমাণু প্রতিরক্ষার অধিকার আছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/২২১৬ঘ.
bdnews24