২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইকেলের ‘ব্যাড’ অ্যালবাম আসছে নতুনরূপে

প্রকাশের ২৫ বছর পূর্তিতে আগামী সেপ্টেম্বরে নতুনরূপে আবারো বাজারে আসছে মাইকেল জ্যাকসনের গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী অ্যালবাম ‘ব্যাড’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2012, 08:55 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

লস অ্যাঞ্জেলেস, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রকাশের ২৫ বছর পূর্তিতে আগামী সেপ্টেম্বরে নতুনরূপে আবারো বাজারে আসছে মাইকেল জ্যাকসনের গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী অ্যালবাম ‘ব্যাড’। সোমবার মাইকেল জ্যাকসনের রেকর্ড কোম্পানি ও জ্যাকসন এস্টেটের পক্ষ থেকে জানানো হয়, ২০০৯ সালে মাইকেলের মৃত্যুর পর প্রথমবারের মতো তার কোনো অ্যালবাম সম্পূর্ণ আকারে পুনরায় বাজারে আসছে। ‘ব্যাড ২৫’ নামের এই অ্যালবামের গানগুলোতে নতুন করে সঙ্গীত আয়োজন করা হয়েছে এবং কিছু কনসার্টের অপ্রকাশিত ফুটেজ সংযুক্ত করা হয়েছে বলে জানানো হয়। এছাড়া এতে আরো কিছু গান ও গানের অংশ যুক্ত করা হবে যা মূল অ্যালবামটিতে বাদ পড়েছিলো। এছাড়া এ প্যাকেজে আরো যুক্ত হচ্ছে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়নাসহ ৭২ হাজার দর্শকের সামনে মাইকেলের পরিবেশনার ভিডিও। মাইকেলের ব্যক্তিগত সংগ্রহের মধ্যে এ ভিডিওর একমাত্র কপিটি পাওয়া যায় বলে জানিয়েছে জ্যাকসন এস্টেট। আগামী ১৮ সেপ্টেম্বর মূল অ্যালবামটির প্রকাশনার ২৫ বছর পূর্তির দিনেই বাজারে আসছে অ্যালবামটি। দু’টি গ্র্যামি অ্যাওয়ার্ডপ্রাপ্ত ‘ব্যাড’ অ্যালবামটি সারা বিশ্বে সাড়ে চার কোটিরও বেশি কপি বিক্রি হয়। এতে মাইকেলের ‘ব্যাড’, ‘স্মুথ ক্রিমিনাল’ ও ‘ডার্টি ডায়ানা’, ‘আই জাস্ট ক্যান্ট স্টপ লাভিং ইউ’ গানগুলো রয়েছে। তবে এ বিশেষ অ্যালবামটির জন্য মাইকেলের ভক্ত অপেক্ষা কিছুটা কমাতে আগামী ৫ জুন যুক্তরাষ্ট্রের বাজারে আগাম আসছে ‘আই জাস্ট ক্যান্ট স্টপ লাভিং ইউ’ গানটির সিঙ্গেলস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪৫০ ঘ.