২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ২৫

ভারতের অন্ধ্রপ্রদেশে ব্যাঙ্গালোরগামী যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ৩০ জন।ভিডিও

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2012, 05:39 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের অন্ধ্রপ্রদেশে ব্যাঙ্গালোরগামী যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ৩০ জন।

নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে বলে এনডিটিভি জানিয়েছে।

মঙ্গলবার ভোররাত সোয়া ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে ভারতীয় কর্মকর্তারা জানান।

হাম্পি এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেনটি হাবলি থেকে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে যাচ্ছিল। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার পেনুকোন্দা স্টেশনের কাছাকাছি একটি মালবাহী ট্রেনের সঙ্গে হাম্পি এক্সপ্রেসের সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

সংঘর্ষে হাম্পি এক্সপ্রেসের দু’টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে এবং ট্রেনটিতে আগুন ধরে যায়। তবে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

রেল কর্মকর্তাদের ভাষ্যমতে, হাম্পি এক্সপ্রেসের চালক সিগনাল অমান্য করায় এই দুর্ঘটনা ঘটেছে।

ভারতের রেলমন্ত্রী মুকুল রায় এই দুর্ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

 

দুর্ঘটনায় হতাহতদের জন্য ক্ষতিপূরণও ঘোষণা করেছেন তিনি। নিহত প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি, গুরুতর আহত প্রত্যেককে এক লাখ রুপি, হালকা আঘাত পেয়েছেন যারা তাদের প্রত্যেককে ৫০ হাজার রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এছাড়া এ দুর্ঘটনায় আহত কেউ রেল বিভাগে চাকরি করতে চাইলে তার কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ারও ঘোষণা দেন মন্ত্রী।

এছাড়া কর্ণাটকের মুখ্যমন্ত্রী সদানন্দ গোদা নিহত প্রত্যেকের পরিবারকে এক লাখ রুপি এবং আহত প্রত্যেককে ২৫ হাজার রুপি দিতে চেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৬৩৪ ঘ.