২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৩ সালেই আফগান যুদ্ধের নেতৃত্ব ছাড়বে নেটো

২০১৩ সালের মাঝামাঝি নাগাদ আফগানিস্তানে তালেবান বিরোধী যুদ্ধের নেতৃত্ব আফগান বাহিনীর কাছে হন্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে নেটো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2012, 04:48 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

শিকাগো, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০১৩ সালের মাঝামাঝি নাগাদ আফগানিস্তানে তালেবান বিরোধী যুদ্ধের নেতৃত্ব আফগান বাহিনীর কাছে হন্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে নেটো। আফগান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের শিকাগোয় চলমান নেটো সম্মেলনে রোববার জোটের নেতারা এ সিদ্ধান্ত নেন। আফগানিস্তান থেকে ধাপে ধাপে নেটো সেনা সরিয়ে নেওয়া সংক্রান্ত যুক্তরাষ্ট্র সমর্থিত একটি কৌশলগত রূপরেখা সোমবার ওই সম্মেলনে আনুষ্ঠানিকভাবে অনুমোদন হবে। ফ্রান্সের নতুন সরকার চলতি বছরের মধ্যেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এ ঘোষণার সঙ্গে তাল মেলাতেই নেটোর পক্ষ থেকে সেনা প্রত্যাহারের এ রূপরেখা আসছে বলে ধারণা করা হচ্ছে। অবশ্য নেটোর সেক্রেটারি জেনারেল আন্দ্রেস ফগ রাসমুসেন বলেছেন, “সৈন্য প্রত্যাহারে কোনো তাড়াহুড়ো করা হবে না।” এজন্য নেটো জোটভুক্ত দেশগুলোর মধ্যে মতৈক্য প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএইচ/১০৪৩ ঘ