২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিতে ভূমিকম্প, নিহত ৬

উত্তর ইতালির ব্যাপক এলাকায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2012, 09:13 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

বলোগনা, ইতালি, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর ইতালির ব্যাপক এলাকায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। রোববার স্থানীয় সময় ভোর ৪টা ৪ মিনিটে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র উত্তর ইতালির মোডেনা সমভূমিতে। তবে আশপাশের ব্যাপক এলাকায় এটি অনুভূত হয়। সেন্ট এগোস্তিনোতে একটি সিরামিক কারখানা ধসে দুইজন মারা যায়। অন্যদিকে, পন্টে রডোনি দো বনদেনোতে একজন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তিনি মরোক্কোর নাগরিক। এছাড়া, টেকোপ্রেস ডি ডোসো’তে ছাদ ধসে একজন মারা গেছেন। রাইনিউজ টোয়েন্টিফোর এ তথ্য জানিয়েছে। অন্যদিকে, বলোগনার কাছে একজন নারী এবং সেন্ট-এগোস্তিানোতে একজন বয়স্ক মহিলা মারা গেছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ধসে পড়া ভবনের ধ্বংসস্তুপে আরো লোক চাপা পড়ে আছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তাদের খোঁজে ধ্বংসস্তুপে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা। উত্তর ইতালির বড় শহরগুলোর মধ্যে বলোগনা, মোডেনা, ফেরারা, রভিগো, ভেরোনা ও মান্তুয়ায় ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের সময় শহরগুলোর হাজার হাজার আতঙ্কিত বাসিন্দা রাস্তায় নেমে আসে। ২০০৯ সালে ইতালির মধ্যাঞ্চলের লাকুলিয়া শহরে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে প্রায় ৩০০ লোক মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/বিসিএস/২১৫৫ ঘ.