২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দেবেন সু চি

মিয়ানমারের গণতন্ত্রীপন্থী নেত্রী অং সান সু চি আগামী মাসে ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষে ভাষণ দেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2012, 04:58 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ওয়াশিংটন, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের গণতন্ত্রীপন্থী নেত্রী অং সান সু চি আগামী মাসে ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষে ভাষণ দেবেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের আমন্ত্রণে আগামী ১৮ জুন থেকে এক সপ্তাহের জন্য ব্রিটেন সফর করবেন সু চি। সফরকালে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ ‘হাউজ অব লর্ডস’ এবং নিুকক্ষ “হাউস অব কমন্স’-এ ভাষণ দেবেন তিনি। এর আগে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার’র মত বিশ্বব্যক্তিত্বরা ব্রিটিশ পার্লামেন্টে ভাষণদানের এ বিরল সম্মানের অধিকারী হন। । যুক্তরাষ্ট্রে চলমান জি-৮ সম্মেলনে ক্যামেরনের সফরসঙ্গীরা সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছে। গত ২৪ বছরের মধ্যে এই প্রথম বিদেশ সফরে যাচ্ছেন জীবনের অনেকটা সময় গৃহবন্দী থাকা এই নেত্রী। চলতি বছর জুনে সু চি নরওয়ে ও ব্রিটেন সফরে যাবেন বলে গত মাসে জানিয়েছিল তার রাজনৈতিক দল ‘ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি’। কিন্তু এই প্রথম বিট্রিশ সরকার এ সফরের ব্যাপারটি নিশ্চিত করল। সফরকালে সু চি সেদেশের অক্সফোর্ড শহরও ভ্রমণ করবেন বলে ধারণা করা হচ্ছে। ১৯৭০’র দশকে বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন তিনি। ১৯৮৯ সালে গণতন্ত্রপন্থী এ নেত্রীকে আটক করে মিয়ানমারের জান্তা সরকার। এরপরের ২১ বছরের মধ্যে ১৫ বছরই তিনি কাটান গৃহবন্দী হিসেবে। ২০১০ সালের নভেম্বরে তিনি গৃহবন্দীত্ব থেকে মুক্তি পান। বর্তমানে সামরিক সরকারের ছত্রছায়ায় মিয়ানমারে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেও দেশে সামরিক শাসনের অবসান ঘটানোর মূল কৃতিত্ত্ব নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এই নেত্রীর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এইচএ/২২৫৫ ঘ.