২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যান্ডউইচে কাটা আঙুল!

স্যান্ডউইচ খেতে গিয়ে তাতে কাটা আঙুল পেয়েছে মিশিগানের এক কিশোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2012, 02:49 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

মিশিগান, যুক্তরাষ্ট্র, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্যান্ডউইচ খেতে গিয়ে তাতে কাটা আঙুল পেয়েছে মিশিগানের এক কিশোর। এ ঘটনায় হুমকির মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত রেস্টুরেন্ট ‘আরবিস’ এর সুনাম। ‘ইউএসএ টুডে’র খবরে বলা হয়েছে, গত সপ্তাহে মাংস কাটতে গিয়ে রেস্টুরেন্টের এক কর্মী আঙুল কেটে ফেলে। এরপর ঘটনাবশত ওই কাটা আঙুল মাংসের সঙ্গে মিশে যায়। পরে তা পাওয়া যায় ১৪ বছয় বয়সী ওই কিশোরের স্যান্ডউইচে। আঙুলটি ছিল প্রায় এক ইঞ্চি লম্বা এবং পোনে এক ইঞ্চি মোটা। আরবিসে’র মুখপাত্র জন গ্রে বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, “আমরা অনাকাঙ্খিত এ ঘটনায় যার পর নাই বিব্রত। ওই অতিথির কাছেও আমরা ক্ষমাপ্রার্থী। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।” ঘটনার পর রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হয় এবং খাবার তৈরিও বন্ধ থাকে। এরপর স্থানীয় স্বাস্থ্য বিভাগের সহায়তায় রেস্টুরেন্টটি পরিস্কার করে পুনরায় খোলা হয়েছে বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র জুড়ে আরবিসে’র শাখা রয়েছে যেগুলোতে ৬৬ হাজার লোক কর্মরত আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৪১ঘ.